Logo
Logo
×

Advertisement

বিনোদন

ত্রিপুরায় দেব-শুভশ্রীর রসায়ন দেখে চোখ কপালে, ঘুম উড়ল রাজ-রুক্মিণীর!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম

ত্রিপুরায় দেব-শুভশ্রীর রসায়ন দেখে চোখ কপালে, ঘুম উড়ল রাজ-রুক্মিণীর!

দেব ও শুভশ্রী। ফাইল ছবি

Advertisement

আর কয়েক দিন পরে দুর্গাপূজা শুরু। এর মধ্যে একগুচ্ছ সিনেমা মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। তবে দর্শকদের হাইপ সব থেকে বেশি যে সিনেমা নিয়ে তা হলো ‘দেশু ৭’। দেব ও শুভশ্রী গাঙ্গুলিকে বড়পর্দায় দেখার জন্য চলছে অধীরে অপেক্ষা। ইতোমধ্যে এ সিনেমাটি প্রচার জোর কদমে চলছে। 

সম্প্রতি দেব ও শুভশ্রী হাজির হয়েছিলেন ত্রিপুরায়। আগরতলা এয়ারপোর্টে দুই তারকাকে স্বাগত জানাতে ছিল উপচেপড়া ভিড়। আগরতলার চিলড্রেনস পার্কে ‘দেশু ৭’ সিনেমাটির  বিশেষ প্রমোশন ও লাইভ ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সেই অনুষ্ঠানে ককবরক ভাষাতেও কথা বলতে দেখা যায় শুভশ্রী গাঙ্গুলিকে। তবে এদিনের আকর্ষণ ছিল দেব-শুভশ্রীর রসায়ন। এমনকি ‘দেশু ৭’ সিনেমার জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এও পারফর্ম করেন এ তারকা জুট্। পারফরম্যান্সের মধ্যে স্টেজেই শুভশ্রীর কপালে চুমু খেতে দেখা যায় দেবকে। আর সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ভাইরাল।

এক নেটিজেন লিখেছেন— ‘হায় ভগবান! এরা ছবির জন্য আর কী কী করবে।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘রাজ বেচারা এসব দেখলে দুঃখে মরেই যাবে।’ অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘এরা জানে বাঙালি কী খায়। এরা সেটাই দিচ্ছে।’ আর  দেব-শুভশ্রীর রসায়ন মানেই আগুন। উফফফ! তোমরা কেন যে বিয়ে করলে না?’

এর আগে দেব দাবি করে বলেছিলেন, ‘তাকে আর শুভশ্রীকে নিয়ে যে ধরনের মন্তব্য পড়ছে, তাতে আজকাল নাকি সাবেকের সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছেন। দুজনে সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করলেও, তা হতে দিচ্ছেন না আশপাশের মানুষেরা।’ এমনকি অভিনেতা দুঃখ করে বলেছিলেন, যেভাবে তাদের নিয়ে জলঘোলা হচ্ছে, তাতে প্রমোশন করতেও ভয় পাচ্ছেন।

উল্লেখ্য, ‘দেশু ৭’ সিনেমার ম্যাজিককে ফিরিয়ে এনেছিল ২০২৫ সালে মুক্তি পাওয়া ধূমকেতু সিনেমা। সেই সময় টালিপাড়ার অন্দরেই একটু কোনঠাসা ছিলেন দেব। এমনকি ২০২৬ সালের পূজাতে তাকে ছবি আনতে দেওয়া হচ্ছে না— এমন অভিযোগও শোনা গেছে। আর সেই সময়ই দেব পৌঁছান শুভশ্রী গাঙ্গুলির কাছে। আর ডিসেম্বরেই ছবির ঘোষণা করে দেন। দেবের বিশ্বাস ছিল— তিনি আর শুভশ্রী বড়পর্দায় এলে ম্যাজিক হবেই। শুভশ্রী যখন  ‘দেশু ৭’-এর জন্য হ্যাঁ বলে দেন, ঠিক তখনই সিনেমার গল্প ও নাম কিছুই ভাবা হয়নি। শুধু তাদের জুটির সপ্তম সিনেমা হিসেবে এটিকে দেশু ৭ হিসেবে উল্লেখ করা হয়। আর বর্তমানে এটাই সিনেমার নাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগামী বছর দুর্গাপূজায় ছুটি বাড়ানোর দাবি

আগামী বছর দুর্গাপূজায় ছুটি বাড়ানোর দাবি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

দুর্গাপূজায় সরকারি ছুটি পাবেন না যারা

দুর্গাপূজায় সরকারি ছুটি পাবেন না যারা

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

বাড়ল পূজার ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে কত দিন?

বাড়ল পূজার ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে কত দিন?

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

আরও পড়ুন

১৭ বছর পর আবার জুটিতে বিদ্যা বালান ও বাল্কি

১৭ বছর পর আবার জুটিতে বিদ্যা বালান ও বাল্কি

হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী

হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী

মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

কক্সবাজারে মিষ্টি জান্নাত, বিশেষ ট্যুর ঘিরে জমছে উত্তেজনা

কক্সবাজারে মিষ্টি জান্নাত, বিশেষ ট্যুর ঘিরে জমছে উত্তেজনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম