Logo
Logo
×

Advertisement

বিনোদন

মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম

মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

Advertisement

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের অশালীন আচরণের মুখোমুখি হয়েছিলেন।  তাকে দেখেই 'আপত্তিকর' প্রস্তাব দিয়ে বসেন। পরিচালকের এমন প্রস্তাব শোনামাত্রই তা সরাসরি প্রত্যাখ্যান করে তাকে বিদায় জানিয়ে দিয়েছিলেন স্বরা ভাস্কর। 

সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর মঞ্চে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেন অভিনেত্রী। 

ক্যারিয়ারের শুরুর দিকে এমন ঘটনা তাকে বেশ মানসিকভাবে ধাক্কা দিয়েছিল বলে জানান স্বরা ভাস্কর। তিনি বলেন, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। সেই সিনেমার কাজ চলাকালে পরিচালকের আচরণে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। 

অভিনেত্রী বলেন, একদিন রোমান্টিক দৃশ্যের রিহার্সালের জন্য তাকে একাই ডাকেন পরিচালক। সিনেমাটির একটি দৃশ্যের মহড়া দেওয়ার কথা বলে তাকে ডেকে পাঠিয়েছিলেন তিনি। এর পাশাপাশি ব্যক্তিগতভাবে মেসেজ করা ও কবিতা পাঠানোর মতো কাজও করেছিলেন পরিচালক।

স্বরা ভাস্কর বলেন, আমি আগেই জিজ্ঞেস করেছিলাম— রিহার্সালের সময় আর কারা থাকবেন? তখন পরিচালক বলেন— ‘তুমি আর আমি, আমরা দুজনই আলোচনা করব।’ আমি বলেছিলাম— না। আপনি অভিনেতা এবং ক্যামেরাপারসনকে ডেকে নেন। যদি রিহার্সাল হয়, তবে সবারই সেটা করা উচিত। আমরা একা কেন রিহার্সাল করব?

অভিনেত্রী আরও বলেন, এরপর গেস্ট হাউজে গিয়ে তিনি দেখেন পরিচালক ও চিত্রগ্রাহক বসে মদপান করছেন। সে যাত্রায় চিত্রনাট্য পড়ে কোনোমতে সেখান থেকে বের হয়ে নিজের ঘরে চলে আসি। তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি। 

তিনি বলেন, ‘মাঝরাতে ওই পরিচালক আমার দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে, আমার মনে হয়েছিল— পরিচালক হয়তো দরজা ভেঙে ভেতরেই ঢুকে পড়বেন। শেষ পর্যন্ত দরজা খুলতে বাধ্য হই। এরপর মদ্যপ অবস্থায় ওই পরিচালক আজব আবদার করে বসেন। জিজ্ঞেস করেন— ‘আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজারে মিষ্টি জান্নাত, বিশেষ ট্যুর ঘিরে জমছে উত্তেজনা

কক্সবাজারে মিষ্টি জান্নাত, বিশেষ ট্যুর ঘিরে জমছে উত্তেজনা

দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন

দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন

আবেগঘন বার্তা করণের

আবেগঘন বার্তা করণের

ফারাহ খানও পাপারাজ্জিদের সতর্ক করলেন

ফারাহ খানও পাপারাজ্জিদের সতর্ক করলেন

সদ্য বিবাহিত দম্পতিদের যে পরামর্শ দিলেন শাহরুখ খান

সদ্য বিবাহিত দম্পতিদের যে পরামর্শ দিলেন শাহরুখ খান

ডুপ্লিকেট নন, পানির নিচে লড়াই নিজেই করলেন রাশমিকা

ডুপ্লিকেট নন, পানির নিচে লড়াই নিজেই করলেন রাশমিকা

আরও পড়ুন

মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

কক্সবাজারে মিষ্টি জান্নাত, বিশেষ ট্যুর ঘিরে জমছে উত্তেজনা

কক্সবাজারে মিষ্টি জান্নাত, বিশেষ ট্যুর ঘিরে জমছে উত্তেজনা

সুইমিংপুলে জলকেলিতে ছেলের সঙ্গে পরীমনির খুনসুটি

সুইমিংপুলে জলকেলিতে ছেলের সঙ্গে পরীমনির খুনসুটি

প্রথমবার মৌসুমী

প্রথমবার মৌসুমী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম