করণ জোহর। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড পরিচালক করণ জোহরের চর্চিত ও জনপ্রিয় সেলিব্রিটি চ্যাটশো ‘কফি উইথ করণ’ নিয়ে এলো বড় দুঃসংবাদ। দীর্ঘ ২২ বছরের পথচলায় ঝলমলে ও সফল যাত্রার ইতি টানতে চলেছেন এ প্রযোজক-পরিচালক। বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে তিনি নিজেই নিশ্চিত করেছেন, চ্যাটশোটির আসন্ন নবম সিজনই হতে যাচ্ছে তার শেষ সিজন।
গভীর আবেগঘন কণ্ঠে বিদায়বেলায় করণ জোহর বলেন, ‘কিছু সফর নির্দিষ্ট পরিকল্পনা করে শেষ করতে হয় না। তবে একটা সময় আসে, যখন অন্তরের গভীর থেকে অনুধাবন করা যায় বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়।’ তিনি বলেন, ‘আলবিদা’ বলাটা অত্যন্ত আবেগের, তবে আমার মনে হচ্ছে এখনই সঠিক সময়।’
দর্শকদের জন্য শেষবারের মতো তারকাদের নিয়ে ‘কফি উইথ করণ’ আড্ডায় জমজমাট অধ্যায় সাজাচ্ছেন পরিচালক। আগামী ১৪ অক্টোবর থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জিও হটস্টার’-এ স্ট্রিমিং শুরু হবে সিজন ৯। এর আগে ২০০৪ সালে পথচলা শুরু করা এই চ্যাটশোটি আটটি সিজনে সফলভাবে ১৬১টি পর্ব পার করেছে।
করণ জোহর বলেন, ‘এই শেষ মৌসুমে আমার একমাত্র উদ্দেশ্য হলো— অন্তরের সবটুক কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে শেষবারের মতো তাদের সঙ্গেই কফির কাপটা তুলে ধরা, যারা ‘কফি উইথ করণ’-কে আজকের এই অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।’
বিদায়ের মুহূর্তে অতীতের স্মৃতিতে ডুব নির্মাতা বলেন, ২০০৪ সালে বাবা (যশ জোহর) কাছে প্রথম এই টকশো আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। পরিকল্পনা ছিল দুজন তারকাকে মুখোমুখি বসিয়ে খোলামেলা গল্প করার। তবে আমার এমন ভাবনা শুনে বাবা হেসে প্রশ্ন তুলেছিলেন— বন্ধুদের ডেকে শুধু গল্প করলেই তার জন্য কে টাকা দেবে?
