Logo
Logo
×

Advertisement

বিনোদন

২৭ বছরের বড় স্বামী কাঞ্চনকে নিয়ে যে কারণে বিরক্ত শ্রীময়ী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম

২৭ বছরের বড় স্বামী কাঞ্চনকে নিয়ে যে কারণে বিরক্ত শ্রীময়ী

Advertisement

টালিউডের কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক ২০২৪ সালে তৃতীয়বারের মতো বিয়ে করেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। ফেব্রুয়ারি মাসে হয় তাদের আইনি বিয়ে। মার্চে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েন। সেই বছরের নভেম্বর মাসেই শ্রীময়ীর কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান। মেয়ের বাবা হন কাঞ্চন। এরই মধ্যে দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। এবার ছেলে হয়েছে, যার নাম রেখেছেন কৃষভি।

এদিকে বরের বয়স নিয়ে একাধিকবার ট্রলের মুখে পড়তে হয়েছে এ তারকা দম্পতিকে। কখনো চুপ থেকেছেন, আবার কখনো চাঁচাছোলা ভাষায় ট্রলের জবাব দিয়েছেন তারা।  এর আগে একবার শ্রীময়ী এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি মাঝেমধ্যে অবাক হন, যখন কাঞ্চনের ইন্ডাস্ট্রির বন্ধুরা তারই সামনে, তার একাধিক বিয়ে নিয়ে মশকরা করেন। সেই মশকরার ভাষা ও রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছিলেন শ্রীময়ী। 

তবে এবার রাঁধুনি না কাঁদুনিতে অনুষ্ঠানে শ্রীময়ীর এ রাগ হতে পারে নিছকই মশকরা। সনি আটের সামাজিক মাধ্যম পেজে এলো রাঁধুনি না কাঁদুনি শোর একটি প্রোমোয়  দেখা যায়, কাঞ্চনের সঙ্গে বউ নিয়ে মশকরা করায় বেশ চটে যান শ্রীময়ী চট্টরাজ। কড়া ভাষায় আরজে সায়নকে সাবধান করে বলেন, এ রকমটা আর না করতে।

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে বর্তমানে একসঙ্গে দেখা যাচ্ছে সনি আট চ্যানেলে রাঁধুনি না কাঁদুনি শোতে। এই নন-ফিকশন শোতে আরও আছেন শ্যামৌপ্তি, দর্শনা, রাহুল, আরজে সায়ন, ইমনসহ টালিউডের একঝাঁক খ্যাতনামা তারকা।

শোর প্রোমোয় সৌরভকে উদ্দেশ্য করে সায়নকে বলতে দেখা যায়, ‘কাঞ্চনদাকে দেখে শেখ…’! এরপরই থামিয়ে দিয়ে শ্রীময়ী বলে ওঠেন— ‘এই কী বলতে চাইছিস’। অভিনেত্রীকে দেখা গেল একটি সাদা রঙের পোশাকে, যেখানে বুকের কাছে আঁকা রয়েছে একটি রঙবেরঙের পাখি। আর সেটির দিকে উদ্দেশ্য করে সায়ন বলে ওঠেন— ‘তোমার তোতা পাখিটাকে এত ভালো লেগেছে না’! 

এতে শ্রীময়ী মশকরা করেই সায়নকে বলেন, ‘আমার তোতা পাখির দিকে তোমার নজর কেন? পাশে একটা ফরসা পাখি (শ্যামৌপ্তি) দাঁড়িয়ে আছে। তবে বউদি যা তোতা পাখিটা হয়েছে না, আমি লংকা খাওয়াব পরে’। এরপর আসরে নামেন কাঞ্চন খোদ। নিজেকে দেখিয়ে বলেন, ‘তুই শুধু তোতা পাখিটা দেখলি, আতাগাছটা দেখলি না’। 

তবে এই হাসিঠাট্টার মাঝেই হঠাৎই সিরিয়াস হয়ে যান শ্রীময়ী চট্টরাজ। সায়নকে বলেন, ‘আরেকটা কথা আমি তোমাকে বলি— কাঞ্চনের বউ নিয়ে কোনো রকম পার্সোনাল অ্যাটাক আমি সহ্য করব না। আর তোমরা তো বন্ধু। আমি খুব সিরিয়াসলি বলছি। কোনো রকম ছ্যাবলামো মারছি না’! 

শ্রীময়ীর মুখে এমন কথা শুনে নিমেষেই সবার মুখের হাসি উবে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিমির হবু বরকে যে বার্তা দিলেন অঙ্কুশ

মিমির হবু বরকে যে বার্তা দিলেন অঙ্কুশ

‘বহুরূপী’ সিনেমায় যে রূপে দেখা যাবে কৌশানী মুখার্জিকে

‘বহুরূপী’ সিনেমায় যে রূপে দেখা যাবে কৌশানী মুখার্জিকে

সুস্থ প্রতিযোগিতা থাকুক কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়: সৃজিত মুখার্জি

সুস্থ প্রতিযোগিতা থাকুক কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়: সৃজিত মুখার্জি

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

‘দেশু ৭’ মুক্তি নিয়ে প্রচারে ব্যস্ত দেব-শুভশ্রী, নেটিজেনদের খোঁচা

‘দেশু ৭’ মুক্তি নিয়ে প্রচারে ব্যস্ত দেব-শুভশ্রী, নেটিজেনদের খোঁচা

মিমির হবু বরের আসল পেশা জানা গেল

মিমির হবু বরের আসল পেশা জানা গেল

আরও পড়ুন

বড় পর্দায় কবে ফিরবেন ফারিণ?

বড় পর্দায় কবে ফিরবেন ফারিণ?

যে ভুলের কারণে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’

যে ভুলের কারণে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’

পুনেতে শেষকৃত্য নানা পটেকরের, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা

পুনেতে শেষকৃত্য নানা পটেকরের, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা

ক্যামেরা ছেড়ে যুদ্ধের ময়দানে, কেন ছুটে গিয়েছিলেন নানা পাটেকর?

ক্যামেরা ছেড়ে যুদ্ধের ময়দানে, কেন ছুটে গিয়েছিলেন নানা পাটেকর?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম