Logo
Logo
×

Advertisement

বিনোদন

সুস্থ প্রতিযোগিতা থাকুক কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়: সৃজিত মুখার্জি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম

সুস্থ প্রতিযোগিতা থাকুক কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়: সৃজিত মুখার্জি

Advertisement

টালিউড পরিচালক সৃজিত মুখার্জি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তার নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’কে নিয়ে। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে এ সিনেমাটি। এ মুহূর্তে এ সিনেমা  ঘিরে সিনেপ্রেমীদের কৌতূহল তুঙ্গে, বিশেষ করে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনেতা নির্বাচন নিয়ে। সবকিছু মিলিয়ে এ সমালোচনা ও সিনেমা নির্মাণের পেছনের গল্প নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি।

টালিপাড়ার বাণিজ্যিক ও সুস্থধারার প্রতিযোগিতার চিত্র তুলে ধরে এ নির্মাতা বলেন, সাফল্যের পেছনে নতুন করে দৌড়ানোর কোনো তাগিদ আমার নেই। এর আগে ২০১০ সাল থেকে আমার ট্র্যাক রেকর্ড দেখলে দেখা যাবে- প্রতি বছর ব্যবসাসফল সিনেমার পাশাপাশি সমালোচকদের প্রশংসাধন্য চলচ্চিত্রও আমি উপহার দিয়েছি। 

সৃজিত মুখার্জি আরও বলেন, সবার কাছে আমার অনুরোধ— সুস্থ প্রতিযোগিতা থাকুক কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়। গত বছরের ঘটনাগুলো সত্যিই নোংরামির পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যা কাম্য নয়।

কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্র রূপায়ণে শুরু থেকেই কি টোটা রায়চৌধুরী প্রথম পছন্দ ছিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি। প্রাথমিক ভাবনায় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নাম থাকলেও শেষ পর্যন্ত সেই নির্বাচনে তিনি শতভাগ সন্তুষ্ট হতে পারছিলেন না।

সৃজিত মুখার্জি বলেন, অনেক চিন্তাভাবনা করেছি। শরৎচন্দ্রের চার ভিন্ন বয়সের চারটি ছবি সব সময় সঙ্গে নিয়ে ঘুরেছি। একদিন ছবিগুলোর দিকে তাকাতে তাকাতে আর প্রণ কাটলেটে কামড় দিতেই যেন মূল অঙ্কটা মিলে গেল! তখন মনে হলো, এই চরিত্রের জন্য টোটাই একদম সঠিক পছন্দ।

তিনি আরও বলেন, আমি ইচ্ছা করে চিৎকার করতে চাই না। তবে মাথা ঠান্ডা রাখাটা অনেকটাই টিমের কাজের ওপর নির্ভর করে। কাজে ঘাটতি থাকলে আশপাশের মানুষ ঠিকই বুঝতে পারে— আমি শুটিং করছি! তবে এ সিনেমাটির ক্ষেত্রে পরিবেশ বেশ অনুকূল ছিল।

আসন্ন দুর্গাপূজায় একাধিক বড় বাজেটের ছবি মুক্তির মিছিলে থাকলেও নিজের কাজ নিয়ে দারুণ আত্মবিশ্বাসী সৃজিত মুখার্জি। সিনেমা হলের বরাদ্দ নিয়ে আক্ষেপ থাকলেও সাফল্য নিয়ে আশাবাদী তিনি। এ নির্মাতা বলেন, হয়তো অন্য সিনেমার তুলনায় আমরা হল সংখ্যা কম পাব। তবে আমি নিশ্চিত ছবিটি দর্শকহৃদয়ে জায়গা করে নেবে এবং ভালো ব্যবসা করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বহুরূপী’ সিনেমায় যে রূপে দেখা যাবে কৌশানী মুখার্জিকে

‘বহুরূপী’ সিনেমায় যে রূপে দেখা যাবে কৌশানী মুখার্জিকে

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

‘দেশু ৭’ মুক্তি নিয়ে প্রচারে ব্যস্ত দেব-শুভশ্রী, নেটিজেনদের খোঁচা

‘দেশু ৭’ মুক্তি নিয়ে প্রচারে ব্যস্ত দেব-শুভশ্রী, নেটিজেনদের খোঁচা

মিমির হবু বরের আসল পেশা জানা গেল

মিমির হবু বরের আসল পেশা জানা গেল

ইধিকা পালের আসল নাম কী?

ইধিকা পালের আসল নাম কী?

শুভশ্রীর সঙ্গে দেবের রোমান্স, নাচলেন ইধিকার সঙ্গেও

শুভশ্রীর সঙ্গে দেবের রোমান্স, নাচলেন ইধিকার সঙ্গেও

আরও পড়ুন

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

‘বহুরূপী’ সিনেমায় যে রূপে দেখা যাবে কৌশানী মুখার্জিকে

‘বহুরূপী’ সিনেমায় যে রূপে দেখা যাবে কৌশানী মুখার্জিকে

সুস্থ প্রতিযোগিতা থাকুক কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়: সৃজিত মুখার্জি

সুস্থ প্রতিযোগিতা থাকুক কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়: সৃজিত মুখার্জি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম