Logo
Logo
×

Advertisement

বিনোদন

শুভশ্রীর সঙ্গে দেবের রোমান্স, নাচলেন ইধিকার সঙ্গেও

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

শুভশ্রীর সঙ্গে দেবের রোমান্স, নাচলেন ইধিকার সঙ্গেও

দেব ও শুভশ্রী। ফাইল ছবি

Advertisement

পূজায় আসছে দেব ও শুভশ্রী জুটির ‘দেশু৭’ সিনেমা। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে উন্মাদনা। ‘দেশু৭’ সিনেমার প্রমোশন নিয়ে কথা বলার পাশাপাশি অভিনেত্রী ইধিকা পাল ও শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে পারফরম করতে দেখা যায় টালিউডের ‘পাগলু’খ্যাত অভিনেতা দেবকে। আর ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় শুভশ্রীকে চুমু খাওয়া ও ইধিকা পালকে নিয়ে একাধিক মুহূর্ত। 

ত্রিপুরা দিয়ে সিনেমার প্রচার শুরু করেছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। শুক্রবারই তারা কলকাতায় ফিরেছেন। আর এখানে শুধু দেব-শুভশ্রী নয়, হাজির হয়েছিলেন ইধিকা পাল ও অনির্বাণ ভট্টাচার্যও।

সেই সময় সিনেমা নিয়ে কথা বলার পাশাপাশি ইধিকা ও শুভশ্রীর সঙ্গে পারফরমও করতেও দেখা যায় দেবকে। এ ছাড়া একাধিক মিষ্টি মুহূর্ত ভাইরাল সামাজিক মাধ্যমে। যেখানে শুভশ্রী ও ইধিকার কপালে থাকা কিছু মুছে দিতে দেখা যায় দেবকে। এমনকি ‘তোর শুধু তোর’ গানে পারফরম করার সময় সেই চেনা পরিচিত কেমিস্ট্রি ধরা পড়ল। দেব হাঁটু মুড়ে বসে চুমু খেলেন শুভশ্রীর হাতে। এমনকি ‘ইলিশ-চন্দনা’ গানে যখন ইধিকা পালের সঙ্গে নাচ করছিলেন দেব, ঠিক তখনই হাত ধরে শুভশ্রী গাঙ্গুলিকেও মঞ্চের মাঝে টেনে আনতে দেখা যায় পাগলুকে।

এদিন মিডিয়ার সামনে দেবকে বলতে শোনা যায়, ‘শুভশ্রী যদি ‘দেশু৭’ সিনেমার এই টিমে থাকে, তাহলে আমার জেতার ৯৯ শতাংশ চান্স আছে। শুভশ্রীকে প্রথম পছন্দ করার কারণ এটাই বলে জানিয়েছেন এ পাগলুখ্যাত অভিনেতা। 

 এ সিনেমা দিয়েই পরিচালক হিসেবে হাতেখড়ি হয়েছে দেবের। আশা করা যাচ্ছে, বক্স অফিসে একাধিক বাংলা সিনেমার রেকর্ড ভেঙে দেবে ‘দেশু ৭’। 

ইতোমধ্যে সিনেমা ঘিরে উন্মাদনা তুঙ্গে। এমনকি সেই জানুয়ারি মাসেই বিক্রি হয়ে গেছে ‘দেশু ৭’ সিনেমার গোল্ডেন টিকিট। দেব আর শুভশ্রী তাদের ভক্ত-অনুরাগীদের কথা দিয়েছেন— সিনেমা প্রথম দেখতে পারবেন গোল্ডেন টিকিটের অধিকারীরা।

‘দেশু ৭’ সিনেমা নিয়ে কথা বলার সময় দেব জানিয়েছেন, তৃণমূল সরকারের আমলে তাকে পূজায় সিনেমা নিয়ে আসতে বাধা দেওয়া হয়েছিল। এমনকি তিনি নিশ্চিত ছিলেন যে, যদি আবার তৃণমূল সরকার ক্ষমতায় আসে, তাহলে তাকে টালিউড থেকে ব্যানও করা হতে পারে। আর যখন তাকে পূজায় সিনেমা আনায় বাধা দেওয়া হচ্ছিল, তখনই পৌঁছান শুভশ্রীর কাছে। দেবের এককথায় রাজি হয়ে যান শুভ। এমনকি সেই সময় না ঠিক হয়েছিল ছবির গল্প, না ঠিক হয়েছিল ছবির নাম। দেশু জুটির ৭ নম্বর সিনেমা হিসেবে ‘দেশু৭’ বলা হয়। পরে এই নাম এতটাই জনপ্রিয় হয় যে, এটিকেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সিনেমার টাইটেল হিসেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইধিকা পালের আসল নাম কী?

ইধিকা পালের আসল নাম কী?

নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি

নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি

দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা ঘটেছিল প্রসেনজিতের জীবনে

দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা ঘটেছিল প্রসেনজিতের জীবনে

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে গ্রহণ করার সিদ্ধান্ত নেন: শ্রাবন্তী

সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে গ্রহণ করার সিদ্ধান্ত নেন: শ্রাবন্তী

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের রোমান্স— ‘এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি’

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের রোমান্স— ‘এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি’

আরও পড়ুন

ইধিকা পালের আসল নাম কী?

ইধিকা পালের আসল নাম কী?

শুভশ্রীর সঙ্গে দেবের রোমান্স, নাচলেন ইধিকার সঙ্গেও

শুভশ্রীর সঙ্গে দেবের রোমান্স, নাচলেন ইধিকার সঙ্গেও

বলিউড অভিনেতা মোরিয়া গ্রেফতার, কারণ কী?

বলিউড অভিনেতা মোরিয়া গ্রেফতার, কারণ কী?

ইন্দোনেশিয়ার হাসপাতালে নুসরাত, দেশে ফিরিয়ে হবে অস্ত্রোপচার

ইন্দোনেশিয়ার হাসপাতালে নুসরাত, দেশে ফিরিয়ে হবে অস্ত্রোপচার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম