Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই নতুন বার্তা দিলেন নীল-তৃণা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই নতুন বার্তা দিলেন নীল-তৃণা

ছবি: সংগৃহীত

Advertisement

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন বিনোদন জগতের ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় তারকা জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। বর্তমানে নীল ব্যস্ত ‘দুলারী’ ধারাবাহিক নিয়ে। অন্যদিকে তৃণা সাহা কাজ করছেন ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে। তাদের জীবনে কখন কী ঘটে, তা কেউ বলতে পারেন না। এই আড়ি তো এই ভাব, খুল্লা খুললাম অবস্থা— এই আছি এই নেই।

টালিপাড়ায় যেমন বহু সম্পর্ক ভাঙছে, ঠিক সে রকম নতুন সম্পর্ক গড়ে ওঠার গুঞ্জনও শোনা যায় অহরহ। আবার কিছু ক্ষেত্রে পুরোনো সম্পর্ক জোড়াও লাগে। 

গত বছরের শুরু থেকেই আলোচনায় ছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃণা সাহা। গুঞ্জন ছিল— আলাদা থাকছেন এ তারকা জুটি। আবার বছর ঘুরতে না ঘুরতেই বদলাচ্ছে তাদের পরিস্থিতি?

২০২৩ নাগাদ হঠাৎ রটে গিয়েছিল বিবাহবিচ্ছেদ হচ্ছে নীল-তৃণার। সেই সময় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এ খবর ছড়িয়ে পড়লেও তা উড়িয়ে দেন এ তারকা দম্পতি।


২০২৫ সালের শেষের দিকে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এ তারকা জুটি। এবার শোনা গেছে, আবারও সম্পর্কে ফাটল ধরেছে তাদের। শুধু তাই নয়, এখন ছাদ আলাদা হয়েছে এবং দুজনের মুখ দেখাদেখিও প্রায় বন্ধ বলেই নীল-তৃণার ঘনিষ্ঠরা দাবি করেছেন।

এবার দীর্ঘ দিন কোনো পার্টি কিংবা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি এ তারকা দম্পতিকে। কিন্তু চলতি বছর শহরের এক দীপাবলি পার্টিতে দেখা গেল তাদের অন্য রূপ। সেখানে একসঙ্গে নাচে-গানে জমিয়ে উপভোগ করতে দেখা গেছে নীল ও তৃণাকে। সেখানে ছিলেন অন্য তারকারাও। তাহলে মান-অভিমানের পর্ব এবার মিটল?

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তৃণা সাহা বললেন, 'আমি বা নীল— আমরা কোনো দিনই কাউকে বলিনি যে আমরা আলাদা হয়ে গেছি। এ বিষয়ে কোনো কথাই বলিনি। সবার অনেক কিছু মনে হয়েছে। তারা ভেবে নিয়েছেন— নিজেদের মতো করে।' 

তিনি বলেন, 'যেহেতু আমরা সাধারণের কাছে খুব পরিচিত মুখ, আমরাই মানুষকে অধিকার দিয়েছি। তাই ওরা ইচ্ছেমতো আমাদের নিয়ে ভাবতেই পারেন, কথা বলতেই পারেন। কিন্তু আমি বা নীল এ বিষয়ে কোনো দিনই কথা বলিনি। যদি কিছু হয়, আমরা নিশ্চয়ই বলে দেব।'

এ অভিনেত্রী বলেন, 'এ মুহূর্তে এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। একটা পার্টিতে গিয়ে বাকি সবার মতো আমরাও উপভোগ করতে চেয়েছি। আমাদের জায়গায় অন্য কেউ থাকলেও উপভোগ করত।' তিনি বলেন, 'আমাদের এখনো ডিভোর্স হয়নি। এর বেশি কিছু ব্যক্তিগত জীবন নিয়ে এখনই বলতে চাই না।' 

অন্যদিকে নীল ভট্টাচার্য বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

আরও পড়ুন

মালহোত্রার দীপাবলিতে ‘ব্যাকলেস’ কারিনা, নজর কাড়লেন সাইফও

মালহোত্রার দীপাবলিতে ‘ব্যাকলেস’ কারিনা, নজর কাড়লেন সাইফও

কারিনার গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ, ফেসবুকে ভাইরাল

কারিনার গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ, ফেসবুকে ভাইরাল

বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি

বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি

রাইমার জীবন আরও সুন্দর হয়ে উঠুক: ঋতুপর্ণা

রাইমার জীবন আরও সুন্দর হয়ে উঠুক: ঋতুপর্ণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম