বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘দৃশ্যম ৩’, ৮ দিনে সিনেমাটির আয় কত?
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের থ্রিলার ঘরানায় ঝড় তুলেছে ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ ব্যবসা করে চলেছে অজয় দেবগন ও টাবু অভিনীত বহুল আলোচিত ছবিটি। প্রথম সপ্তাহ পেরিয়ে দ্বিতীয় শুক্রবারেও (০৯ অক্টোবর) ছবিটির আয়ে বড় ধরনের লাফ দেখা গেছে।
ট্রেড অ্যানালিস্ট ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে (দ্বিতীয় শুক্রবার, ০৯ অক্টোবর) ছবিটির আয় আগের দিনের তুলনায় ১১.৫ শতাংশ বেড়েছে।
ভারতে এই দিন ছবিটি নেট কালেকশন করেছে ১৪.৫০ কোটি রুপি। এর ফলে দেশের বাজারে ছবিটির মোট নেট সংগ্রহ পৌঁছেছে ২৬০ কোটি রুপিতে। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েও ছবিটির জয়রথ ছুটছে।
ইতোমধ্যেই ছবিটি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির গণ্ডি পেরিয়ে গেছে। ভারতে ছবিটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৩১২ কোটি রুপি, আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৯৫ কোটি।
সব মিলিয়ে সিনেমাটির বর্তমান বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৪০৭ কোটি রুপি। এ ছাড়া, অষ্টম দিনে ‘দৃশ্যম ৩’ দেখতে প্রায় ৫.৮৩ লাখ দর্শক প্রেক্ষাগৃহে এসেছিলেন, যার ফলে মোট দর্শকের সংখ্যা (ফুটফলস) ১.০৭ কোটিতে পৌঁছেছে।
প্রসঙ্গত, ছবিটির উদ্বোধনী সপ্তাহটিও ছিল দুর্দান্ত। প্রথম তিন দিনেই এটি আয় করে নেয় ১৭৬.৫০ কোটি রুপি।
এরপর সপ্তাহের বাকি দিনগুলোতে আয় সামান্য কমে চতুর্থ দিনে ২১ কোটি, পঞ্চম দিনে ১৯.৫০ কোটি, ষষ্ঠ দিনে ১৫.৫০ কোটি এবং সপ্তম দিনে ১৩ কোটি রুপি আয় করে ছবিটি।
সব মিলিয়ে প্রথম সাত দিনে ভারতে ‘দৃশ্যম ৩’-এর মোট নেট কালেকশন দাঁড়ায় ২৪৫.৫০ কোটি রুপি। দ্বিতীয় শুক্রবার (০৯ অক্টোবর) ১৪.৫০ কোটি আয় করে এটি ফের নিজের শক্ত অবস্থান প্রমাণ করে।
উল্লেখ্য, অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ হিন্দি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ কিস্তি। যদিও মূল গল্পটি এসেছে মালয়ালম সিনেমা থেকে, তবে হিন্দিতে এই তৃতীয় কিস্তির গল্পটি মালয়ালম ফ্র্যাঞ্চাইজির চেয়ে কিছুটা আলাদা।
বিজয় সালগাঁওকর চরিত্রে অজয় দেবগন এবং মীরা দেশমুখ চরিত্রে টাবু বরাবরের মতো দুর্দান্ত অভিনয় করেছেন।
এ ছাড়া এসপি রাজবীর সিং তোমার চরিত্রে জয়দীপ আহলাওয়াতসহ শ্রীয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ, ইশিতা দত্ত, ম্রুনাল যাদব, কমলেশ সাওয়ান্ত, সৌরভ শুক্লা এবং নেহা জোশীর মতো তারকারাও এই ছবিতে অভিনয় করেছেন।

