‘রজনীকান্তকে দেখে থরথর করে কাঁপতে থাকেন বিদ্যা’, যা ঘটেছিল সেদিন
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত যখনই যে ছবিতে হাত দিয়েছেন, সেই সিনেমা বক্সঅফিসে ঝড় তুলেছে। এবার ঝড়ের পালা ‘জেলার ২’ সিনেমা। ইতোমধ্যে এ সিনেমা মুক্তির পর ঝড় তোলা শুরু হয়েছে। আর ‘জেলার ২’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রজনীকান্তর সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী বিদ্যা বালান।
চশমা পরা রজনীকান্ত ও সোনালি পাড়ের শাড়ি পরিহিত অভিনেত্রী বিদ্যা বালান এবার ‘জেলার ২’ সিনেমার প্রথম দিনের শুটিং নিয়ে আলোচনা। যার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলেন খোদ অভিনেত্রী।
একটা সময়ে হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে প্রবল অস্বস্তি শুরু হয়েছিল অভিনেত্রীর। কেন বিদ্যা বালানের সঙ্গে এমনটি ঘটেছিল ‘জেলার ২’ সিনেমার প্রথম দিনের শুটিংয়ে? প্রথম দিকটায় বিদ্যা বালান খুবই নার্ভাস ছিলেন। ঠিক সেই দিনেই বিদ্যার শুট করার কথা ছিল বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ার। সেই সময়ে নিখুঁত কিছু শট নেওয়ার জন্য প্রায় তিনবার টেক নিতে হয়েছিল বিদ্যাকে। পরিচালক বলেন, ফাইনাল টেক পর্যন্তও একই ভাবে বিদ্যার চোখমুখে অস্বস্তি ছিল।
যদিও সবাই রজনীকান্তের সামনে বিদ্যা বালান ঘাবড়ে গিয়েছিলেন বলে মনে করলেও পরে অভিনেত্রী জানান, তার ‘নিকোটিন হাই’ বা কড়া সিগারেটের নেশা ধরে গিয়েছিল।
তিনি বলেন, ‘ভেবেছিলাম আমি তো ধূমপান করতে জানি। সেটে গিয়েই ঠিক শট দিয়ে দেব। তবে প্রথম টেক নেওয়ার পরেই হাত-পা কাঁপতে শুরু করে আমার। লজ্জায় পড়ে গিয়েছিলাম।’
অভিনেত্রী বলেন, ‘সবাই ভেবেছিল— আমি হয়তো রজনী স্যারের সামনে দাঁড়িয়ে নার্ভাস হয়ে পড়েছিলাম। তা মোটেই ঠিক নয়। খুব উৎসাহ নিয়েই সেটে গিয়েছিলাম। ফলে আমি ঘাবড়ে যাই।’
রজনীকান্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে বিদ্যা বালান বলেন, ‘খুব ভালো মনের মানুষ রজনী স্যার। প্রতিদিন আমার খবর নিতেন।’ পর্দায় ধূমপান করা দেখানোটা এখন আর আগের মতো কোনো বিদ্রোহের প্রতীক নয় বলে মনে করেন তিনি। এ বিষয়টাকে কখনো খুব প্রয়োজনীয় বলে মনে হলেও কখনো কখনো ধূমপানের দৃশ্য অপ্রয়োজনীয় বলেও মনে হয়েছে তার বারবার।
