Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ, দিলেন যে বার্তা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ এএম

বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ, দিলেন যে বার্তা

Advertisement

সংগীতশিল্পী প্রীতম হাসানকে নিয়ে দীর্ঘ ১০ বছরের পথচলার ইতি টেনেছেন মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। বিচ্ছেদের পর প্রকাশ্যে এসে ভক্তদের নতুন রূপে ধরা দিলেন তিনি। সামাজিক মাধ্যমে নতুন কিছু ছবি পোস্ট করে নিজের উপস্থিতি জানান দিলেন শেহতাজ। ছবিতে তাকে দেখা গেছে প্রকৃতির মাঝে হাসিমুখে সময় কাটাতে।

রোববার (১৮ অক্টোবর) ফেসবুকে শেহতাজ একগুচ্ছ ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে বন্য পরিবেশে ঘুরে বেড়াতে এবং বন্য প্রাণীদের ছবি তুলতে দেখা যায় তাকে। পাশাপাশি নিজেকেও ক্যামেরাবন্দি করেছেন শেহতাজ। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরের কোনো পর্যটনকেন্দ্রে সময় কাটাচ্ছেন তিনি।

ছবিতে শেহতাজকে বেশ হাসিখুশি দেখাচ্ছে। তবে ছবির সঙ্গে কোনো দীর্ঘ ক্যাপশন দেননি অভিনেত্রী। শুধু যুক্ত করেছেন একটি উড়ন্ত পায়রার ইমোজি। বিচ্ছেদের খবরের পর তার এই ছবি প্রকাশকে ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। 

গত ৫ অক্টোবর রাতে সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম হাসান ও শেহতাজ। পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে বিয়ে করেছিলেন তারা। বিচ্ছেদের ঘোষণা দিয়ে দুজনই জানান, দীর্ঘ ১০ বছরের স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা একে অপরের প্রতি কৃতজ্ঞ। তাদের মধ্যে পারস্পরিক সম্মান ও শুভকামনা সব সময় বজায় থাকবে বলেও জানান তারা।

বিচ্ছেদের খবর প্রকাশের পর শেহতাজের নতুন ছবিগুলোতে প্রকৃতির মাঝে তার হাসিমুখই নজর কেড়েছে। তবে এই ভ্রমণের উদ্দেশ্য বা নিজের বর্তমান অনুভূতি নিয়ে ছবির সঙ্গে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব’

‘সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব’

বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ, দিলেন যে বার্তা

বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ, দিলেন যে বার্তা

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ, দায় স্বীকার করে যে বার্তা দিল বিষ্ণোই গ্যাং

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ, দায় স্বীকার করে যে বার্তা দিল বিষ্ণোই গ্যাং

সালমান খানের সঙ্গে সুসম্পর্ক, ঝুঁকিতে টাইগার শ্রফের জীবন

সালমান খানের সঙ্গে সুসম্পর্ক, ঝুঁকিতে টাইগার শ্রফের জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম