রাফসান-সুনেহরার বাগদান নিয়ে গুঞ্জন, সামনে এলো ভিন্ন সত্য
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কনটেন্ট ক্রিয়েটর সুনেহরা তাসনিম ও ইউটিউবার ইফতেখার রাফসানের একটি ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। সেই ছবিটি নাকি তাদের বাগদানের ছবি, ছবিটি প্রচার করার পর থেকে ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
ছবিটি দেখে অনেকেরই ধারণা— গোপনে বাগদান সেরে ফেলেছেন বর্তমান তরুণ প্রজন্মের পছন্দের এই দুই কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, ছবির পেছনের গল্প একেবারেই আলাদা। তাদের বাগদানের খবরের সত্যতা নিয়ে সংশ্লিষ্ট পক্ষ এবার মুখ খুলেছে।
মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ জানিয়েছে, রাফসান ও সুনেহরার বাগদানের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির সঙ্গে তাদের বাস্তব জীবনের বাগদানের কোনো সম্পর্ক নেই। তবে বাগদানের গুঞ্জন মিথ্যা হলেও একসঙ্গে কাজ করার খবরটি সত্যি বলে জানিয়েছে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ।
জানা গেছে, ছবিটি আসলে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘মার্কস অল রাউন্ডার’-এর শুটিং সেটে তোলা। শিশু-কিশোরদের প্রতিভা তুলে ধরার এ আয়োজনে তাদের একসঙ্গে দেখা যাবে। কিন্তু পরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে ছবিটি সম্পাদনা করে বাগদানের ছবি হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে।
অথচ ‘মার্কস অল রাউন্ডার’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে পর্দায় জুটি বাঁধছেন রাফসান ও সুনেহরা। এখন দেখার বিষয়— উপস্থাপক হিসেবে তাদের নতুন জুটি দর্শকদের কতটা আকৃষ্ট করে।

