Logo
Logo
×

Advertisement

বিনোদন

জেমস-মাইলসসহ ৭ ব্যান্ডের জমকালো কনসার্ট আজ, জানুন কখন ও কোথায়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

জেমস-মাইলসসহ ৭ ব্যান্ডের জমকালো কনসার্ট আজ, জানুন কখন ও কোথায়

ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট উন্মুক্ত কনসার্ট ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে দেশের ৭টি জনপ্রিয় ব্যান্ড ৭ ঘণ্টা ধরে সংগীত পরিবেশন করবে।

সংগীতপ্রেমীদের জন্য এই কনসার্টে প্রবেশ সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে, অর্থাৎ কোনো টিকিটের প্রয়োজন নেই। 

আয়োজকদের সূচি অনুযায়ী, আজ দুপুর ৩টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে এবং বিকাল ৪টা থেকে মূল সংগীত পরিবেশনা শুরু হবে। 

একই মঞ্চে দেশের শীর্ষস্থানীয় ৭ ব্যান্ডের পরিবেশনাকে কেন্দ্র করে ইতোমধ্যে তরুণ ও সংগীতানুরাগীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ এবং আর্টসেলের পরিবেশনা উপভোগ করতে মুখিয়ে আছেন ভক্তরা। 

কনসার্টটিতে জেমস, মাইলস ও ওয়ারফেজ ছাড়াও অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক।

এদিকে কনসার্টে অংশ নেওয়ার খবর জানিয়ে সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেমস। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে….জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’  

কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজ। সামাজিক মাধ্যমে ব্যান্ডটি জানিয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য।’  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্ট আজ

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্ট আজ

ঢাকায় ‘রক এন রিদম’ কনসার্টে এক মঞ্চে জেমস ও হাসান

ঢাকায় ‘রক এন রিদম’ কনসার্টে এক মঞ্চে জেমস ও হাসান

যুগান্তরকে জেমস: জীবনের অনেক সিদ্ধান্তই ভুল আছে

যুগান্তরকে জেমস: জীবনের অনেক সিদ্ধান্তই ভুল আছে

আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

আরও পড়ুন

জেমস-মাইলসসহ ৭ ব্যান্ডের জমকালো কনসার্ট আজ, জানুন কখন ও কোথায়

জেমস-মাইলসসহ ৭ ব্যান্ডের জমকালো কনসার্ট আজ, জানুন কখন ও কোথায়

ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে

ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে

তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ

তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ

বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন দিঘী

বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন দিঘী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম