Logo
Logo
×

Advertisement

বিনোদন

'ঢাকা ২০৪০' চলচ্চিত্রের মহরত

Advertisement

Icon

সাংস্কৃতিক রিপোর্টার

প্রকাশ: ২০ জুন ২০১৯, ১০:০৯ পিএম

'ঢাকা ২০৪০' চলচ্চিত্রের মহরত

'ঢাকা ২০৪০' চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা অ্যাটাক' খ্যাত পরিচালক দীপংকর দীপনের দ্বিতীয় চলচ্চিত্র 'ঢাকা ২০৪০' যার মহরত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে চলচ্চিত্রটির জমকালো মহরত আয়োজন হয়। 

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। উদ্বোধক ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির কুশীলব নুসরাত ইমরোজ তিশা, বাপ্পি চৌধুরী,   নুসরাত ফারিয়াসহ চলচ্চটির প্রযোজক সনেট কুমার সাহা। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঢাকা অ্যাটাক চলচ্চিত্রটি আমি সপরিবারে দেখেছি। আমাদের চলচ্চিত্রের প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে। সময়ের ক্রান্তিকালে বাংলাদেশের চলচ্চিত্র বলিষ্ঠ ভূমিকা রাখছে। বাংলাদেশের সঙ্গে সঙ্গে আমাদের চলচ্চিত্রটি আরও এগিয়ে যাবে। সিনেমাটির নাম দেয়া ঢাকা ২০৪০। মানে প্রধানমন্ত্রীর ভিশন ২০৪০ এর আগের বছর। সেইরকম উন্নত এক নগরী ফুটে উঠবে সেটাই প্রত্যাশা।

দীপংকর দীপন বলেন, এটি শুধুমাত্রই একটি ভবিষ্যত নির্ভর ছবি নয়। এটি একটি সোশ্যাল ড্রামা, তবে ২০৪০ সালের। আমিও আপনাদের মতই একজন- বাংলাদেশ নিয়ে নেতিবাচক কিছু বললে যার খুব গায়ে লাগে। নিজের কাজটা দিয়ে বাংলাদেশের ইমেজকে একটু এগিয়ে দিতে চাই। ঢাকা ২০৪০ তেমন একটি ছবি। 

তিশা বলেন, ভালো একটি কাহিনী নিয়ে কাজ হচ্ছে। আমরা সুন্দর এক বাংলাদেশ চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
নুসরাত ফারিয়া বলেন, আমরা চলচ্চিত্রে যেভাবে এগিয়ে যাচ্ছি সেটা এই চলচ্চিত্রের মধ্য  দিয়ে আরও একধাপ যাবে।

Advertisement

ঢাকা ২০৪০

Advertisement

আরও পড়ুন

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

পরিবার নিয়ে আতঙ্কে সালমান মুক্তাদির

পরিবার নিয়ে আতঙ্কে সালমান মুক্তাদির

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম