Logo
Logo
×

Advertisement

বিনোদন

গ্রামে গিয়ে অপহরণের শিকার হলেন শ্রাবন্তী!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ০২:৩৫ পিএম

গ্রামে গিয়ে অপহরণের শিকার হলেন শ্রাবন্তী!

শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি সংগৃহীত

Advertisement

পৌলমী নামের একটি চরিত্রে অভিনয় করেছেন কলকতার জনপ্রিয় তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 

চাকরি সূত্রে একটি গ্রামে গিয়ে থাকছেন পৌলমী। তবে গ্রামে আর্সেনিকবাহিত রোগের দ্রুত ছড়িয়ে পড়াতে উদ্বিগ্ন সে। বিষয়টি নিয়ে সবাইকে সচেতন করতে প্রচার শুরু করে পৌলমী। তবে তার এই পদক্ষেপকে মোটেও ভালো চোখে দেখছেন না গ্রামের কিছু রাজনৈতিক নেতা। পৌলমীকে আটকাতে ওঠেপড়ে লাগেন তারা। পৌলমীকে থামাতে তাকে অপহরণ করা হয়। 

এমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে পরিচালক ত্রিদিব রমনের ছবি 'উড়ান'।

সম্প্রতি মুক্তি পেয়েছে 'উড়ান'-এর টিজার। যেখানে পৌলমীর ভূমিকায় দেখা গেছে শ্রাবন্তীকে। আর তার প্রেমিক রোহিতের ভূমিকায় সাহেব ভট্টাচার্য। 

শ্রাবন্তী ও সাহেব ছাড়াও এই ছবিতে বহুরূপীর ভূমিকায় দেখা যাবে সুব্রত দত্তর মতো অভিনেতাকে। 

সূত্র: জি নিউজ

Advertisement

শ্রাবন্তী!

Advertisement

আরও পড়ুন

হেঁটে যাওয়ার পথে বোতল তুলে নিলেন জয়া, প্রশংসায় নেটিজেনরা

হেঁটে যাওয়ার পথে বোতল তুলে নিলেন জয়া, প্রশংসায় নেটিজেনরা

উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

দিলজিতের কনসার্টে গান গাওয়া নিয়ে আপত্তি গুজরাট প্রশাসনের

দিলজিতের কনসার্টে গান গাওয়া নিয়ে আপত্তি গুজরাট প্রশাসনের

‘ভালো মানুষ বেশি দিন বাঁচে না’, স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় জয়

‘ভালো মানুষ বেশি দিন বাঁচে না’, স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম