Logo
Logo
×

Advertisement

বিনোদন

সৃজিত-মিথিলার বিয়ে সম্পন্ন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৪২ পিএম

সৃজিত-মিথিলার বিয়ে সম্পন্ন

Advertisement

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যায়  বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

বিয়ের পর দুজনেই সোশ্যাল হ্যান্ডেলে হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে জামদানি শাড়ি পরিহিত মিথিলাকে দেখা গেছে পাজামা পাঞ্জাবি পরা স্বামী সৃজিতের সঙ্গে।

মায়ের বিয়েতে কন্যা আইরাও নিজেকে মেহেদীর রং-এ রাঙিয়েছে।

বিয়েতে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া। এছাড়া মিথিলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আজ রেজিস্ট্রি করে বিয়ে হলেও পরে বেশ বড় করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।

Advertisement

বিয়ে

Advertisement

আরও পড়ুন

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

‘বহুরূপী’ সিনেমায় যে রূপে দেখা যাবে কৌশানী মুখার্জিকে

‘বহুরূপী’ সিনেমায় যে রূপে দেখা যাবে কৌশানী মুখার্জিকে

সুস্থ প্রতিযোগিতা থাকুক কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়: সৃজিত মুখার্জি

সুস্থ প্রতিযোগিতা থাকুক কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়: সৃজিত মুখার্জি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম