Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘এই নোংরা কাজ আলিয়া করল কীভাবে?’

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৬ এএম

‘এই নোংরা কাজ আলিয়া করল কীভাবে?’

Advertisement

বলিউড তারকা আলিয়া ভাটের সেরা অভিনেত্রীর পুরস্কার ফিক্সিং নিয়ে বিস্মিত কঙ্গনার বোন রঙ্গোল।

তিনি এক টুইটবার্তা লিখেছেন, ‘চুপি চুপি এই নোংরা কাজটি করে তা আড়াল করার চেষ্টাটুকু তো করেছে। এতটুকু সততা দেখে ভালো লাগছে।’

আরেকটি পোস্টে রঙ্গোল লেখেন, ‘মিনিট দশেকের একটা সামান্য চরিত্রে অভিনয় করে জনপ্রিয় ক্যাটাগরিতে পুরস্কার নিয়ে যায়!’

সম্প্রতি স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মঞ্চে আলিয়াকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেয়া হয়। জোয়া আখতার পরিচালিত ‘গালি বয়’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

কিন্তু তার এই পুরস্কার নিয়ে তৈরি হয়েছে বির্তক। আর এই বির্তকের শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে। এরইমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে।

সেখানে দেখা গেছে, বিজয়ীর নাম ঘোষণার আগেই পুরস্কার হাতে অনুষ্ঠাস্থল থেকে বের হচ্ছেন আলিয়া, তাও আবার পেছনের দরজা দিয়ে।

এ সময় ফটোসাংবাদিকদের দেখে চমকে উঠেন তিনি। কিন্তু পরিস্থিতি সামাল দিয়ে পুরস্কার হাতে তখন পোজ দেন এই অভিনেত্রী, দৃশ্যটি ভিডিও ধারণ করেন সাংবাদিকরা।

অবশ্য আলিয়ার ম্যানেজার সন্ধ্যা ৭টার আগে ছবিগুলো প্রকাশ না করার অনুরোধ করেন। সাংবাদিকরা তাদের আশ্বস্ত করেন রাত ৮টার আগে ছবি প্রকাশ করবেন না।

কিন্তু সাংবাদিকরা কথা না রেখে ৭টার আগেই ভিডিও প্রকাশ করে দেন। এরপর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশ্নবিদ্ধ হন আলিয়া।

অনেকেই ধারণা করেছেন আলিয়া এই অ্যাওয়ার্ড ফিক্সিং করেছেন। তা না হলে তিনি ছবি/ভিডিও প্রকাশে অনীহা প্রকাশ করবেন কেন?

তবে অনুষ্ঠান শুরুর আগেই আলিয়া ভাটের হাতে কীভাবে এই পুরস্কার উঠেছে, এ বিষয়ে আলিয়া এবং আয়োজকদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

Advertisement

আলিয়া ভাট পুরস্কার

Advertisement

আরও পড়ুন

পুলিশের চাঞ্চল্যকর তথ্য শুধু টাইগার নয়, নজরদারিতে ছিল আরও তিন বলিউড সুপারস্টার

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিল আরও তিন বলিউড সুপারস্টার

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি! জল্পনায় মজেছে টালিপাড়া

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি! জল্পনায় মজেছে টালিপাড়া

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম