Logo
Logo
×

Advertisement

বিনোদন

রূপা জিতল শাহরুখপুত্র আব্রাম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ১১:৩৯ এএম

রূপা জিতল শাহরুখপুত্র আব্রাম

শাহরুখপুত্র আব্রাম। ছবি সংগৃহীত

Advertisement

বাবা দিবসের বেশ কিছু মাস বাকি থাকলেও বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখকে আগাম উপহার দিল আব্রাম খান। জিতল রূপা ও ব্রোঞ্জপদক। 
ছেলের এমন সাফল্যে উচ্ছ্বসিত শাহরুখ। মেডেল, প্রশংসাপত্রসহ ছেলের ছবি শেয়ার করে পোস্ট দিয়েছে তিনি। 

স্কুলে ‘স্পোর্টস মিট’ ছিল। আর সেখানেই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় আব্রাম। সোনা না জিতলেও আব্রাম ঘরে এনেছে রূপা ও ব্রোঞ্জপদক। সেই ছবি শেয়ার করে বাবা শাহরুখ লিখেছেন– আমার ছোট্ট সোনা, রূপা আর ব্রোঞ্জ নিয়ে এসেছে আজ।

কিং খানের ওই পোস্টে এসেছে হাজার হাজার কমেন্ট ও লাইক। ছোট্ট আব্রামকে শুভেচ্ছা জানিয়েছেন ফ্যানরাও।

২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রামের। আরিয়ান ও সুহানার জন্মের অনেক বছর পর তৃতীয় সন্তানের জন্য চেষ্টা করলে শাহরুখপত্নী গৌরী খানের শারীরিক সমস্যা দেখা দেয়। তখনই সারোগেসির সিদ্ধান্ত নেন গৌরী-শাহরুখ। জন্মের পর থেকেই ‘টক অব দ্য টাউন’ আব্রাম। বাবার সঙ্গে তার ‘কিউট ক্যানডিড মোমেন্ট’ মাঝে মাঝেই সোশ্যাল সাইটের ট্রেন্ডিং লিস্টে চলে আসে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Advertisement

শাহরুখপুত্র আব্রাম

Advertisement

আরও পড়ুন

সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে গ্রহণ করার সিদ্ধান্ত নেন: শ্রাবন্তী

সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে গ্রহণ করার সিদ্ধান্ত নেন: শ্রাবন্তী

পুরোনো প্রেম নতুন করে জেগে ওঠা— বউভাতের দিন নববধূ সাজে মৌসুমী ও ওমর সানী

পুরোনো প্রেম নতুন করে জেগে ওঠা— বউভাতের দিন নববধূ সাজে মৌসুমী ও ওমর সানী

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের রোমান্স— ‘এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি’

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের রোমান্স— ‘এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি’

রণবীরের জন্মদিনে যে আদুরে বার্তা স্ত্রী আলিয়ার

রণবীরের জন্মদিনে যে আদুরে বার্তা স্ত্রী আলিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম