Logo
Logo
×

Advertisement

বিনোদন

সুবর্ণা-সব্যসাচীর ‘গণ্ডি’র ট্রেলার প্রকাশ (ভিডিও)

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০২:৪৮ পিএম

সুবর্ণা-সব্যসাচীর ‘গণ্ডি’র ট্রেলার প্রকাশ (ভিডিও)

Advertisement

দুই বাংলার দুই বর্ষীয়ান ও অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে তৈরি হয়েছে 'গণ্ডি'। সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী অভিনীত সিনেমাটির একটি ট্রেলার এরই মধ্যে ইউটিউবে সাড়া ফেলেছে।

গণ্ডি মূলত বন্ধুত্বের গল্প। বন্ধুত্ব যেকোনো বয়সেই হতে পারে। এই সিনেমা দর্শককে পুরনো কোনো বন্ধুর কথা হয়তো মনে করিয়ে দেবে। গল্পের পরতে পরতে থাকছে আবেগ।

ছবির কাহিনি এগিয়ে গেছে ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের জীবনের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দুজন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার এবং আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসব বিষয় উপজীব্য করেই সিনেমাটি তৈরি।

ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত গণ্ডি ছবির ট্রেলার থেকে গল্পের সেই আভাস পাওয়া গেছে। 

গণ্ডি পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান। সুবর্ণা মুস্তাফার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ‘ফেলুদা’খ্যাত শক্তিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। 

আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, শুভাশীষ ভৌমিক, আমান রেজা, পায়েল মুখার্জিসহ অনেকে।

ট্রেলার 

Advertisement

সুবর্ণা মোস্তাফা সব্যসাচী

Advertisement

আরও পড়ুন

বিষ্ণোইয়ের গ্যাংস্টার হওয়ার নেপথ্যে কী, কেন সালমানের সঙ্গে তার দ্বন্দ্ব?

বিষ্ণোইয়ের গ্যাংস্টার হওয়ার নেপথ্যে কী, কেন সালমানের সঙ্গে তার দ্বন্দ্ব?

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম