Logo
Logo
×

Advertisement

বিনোদন

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

মাত্র চার দিনেই ৪০০ কোটি রুপির মেগা ক্লাবে প্রবেশ করেছে ‘জেলার ২’।

Advertisement

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত এখনো নিজেকে সেই বাস ড্রাইভারই ভেবে থাকেন। সেই কথা অনেকবার অনেক সাক্ষাৎকারেই তিনি বলেছেন। অভিনয় তার নেশা। সেই নেশা থেকে এবার দুর্গাপূজায় মুক্তি পেয়েছে তার সিনেমা ‘জেলার ২’। 

এর আগে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জেলার’। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। এ ছাড়া সিনেমাটির গানও পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। বক্স অফিস সাফল্যে সেই ধারাবাহিকতা যেন এবারও অব্যাহত থাকছে। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল বটে। কিন্তু মুক্তির পর এতটা সাড়া পাবে, এটা হয়তো অনেকেই কল্পনাও করেননি। সেই অভাবনীয় সাফল্যই পাচ্ছে এ তামিল সুপারস্টার অভিনীত ‘জেলার ২’। 

সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে আছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, এসজে সুরিয়া, মিঠুন চক্রবর্তী, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে আছেন মোহনলাল, শিবা রাজকুমার, হৃতিক রোশন, জ্যাকি শ্রফ, বিজয় সেতুপতি প্রমুখ। 

এর আগে দুর্গাপূজা উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুক্তি পেয়ে মাত্র চার দিনেই সিনেমাটি ৪০০ কোটি রুপির মেগা ক্লাবে প্রবেশ করেছে। চার দিন শেষে এর বিশ্বব্যাপী আয় ৪২৪ কোটি রুপিরও বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

‘জেলার ২’ সিনেমা মুক্তির প্রথম দিনই আয় করেছিল ১২৫ কোটি রুপি। দ্বিতীয় দিন ৮৫ কোটি, তৃতীয় দিন ১০৮ কোটি এবং চতুর্থ দিন ১০০ কোটি রুপি আয় করে। আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির ব্যবসা জমজমাট। বিশ্বের অন্যান্য দেশ থেকে এসেছে ১৯০ কোটি রুপি। এর মধ্য দিয়ে তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের উইকেন্ড পেল ‘জেলার ২’। তাই বক্স অফিসে সিনেমাটি আরও রেকর্ড গড়তে পারে— এমনই ধারণা বিশ্লেষকদের। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

আরও পড়ুন

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

টাইগারের ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত রেহানের বাবা

টাইগারের ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত রেহানের বাবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম