Logo
Logo
×

Advertisement

বিনোদন

স্টার সিনেপ্লেক্স শুক্রবার থেকে বন্ধ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৯:২৬ পিএম

স্টার সিনেপ্লেক্স শুক্রবার থেকে বন্ধ

স্টার সিনেপ্লেক্স। ছবি: সংগৃহীত

Advertisement

করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার ২০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় সিনেমা প্রদর্শন বন্ধ থাকবে।

দর্শকদের স্বাস্থ্যগত নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ। 

এর আগে ১৮ মার্চ-২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রদর্শক সমিতি।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুয়ায়ী, চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৯ সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ভাইরাসটিতে ২ লাখ ২০ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Advertisement

ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস স্টার সিনেপ্লেক্স

Advertisement

আরও পড়ুন

অরিজিৎ সিংয়ের পোস্ট ঘিরে নতুন জল্পনা

অরিজিৎ সিংয়ের পোস্ট ঘিরে নতুন জল্পনা

সালমানের মামলায় দিল্লি হাইকোর্টের নোটিশ, সিনেমা ঘিরে নতুন জটিলতা

সালমানের মামলায় দিল্লি হাইকোর্টের নোটিশ, সিনেমা ঘিরে নতুন জটিলতা

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর?

স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম