Logo
Logo
×

Advertisement

বিনোদন

অরিজিৎ সিংয়ের পোস্ট ঘিরে নতুন জল্পনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ এএম

অরিজিৎ সিংয়ের পোস্ট ঘিরে নতুন জল্পনা

Advertisement

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে আগে নিজের মত প্রকাশ করতে দেখা গেছে এই গায়ককে। এবার তার একটি পোস্ট ঘিরে প্রশ্ন উঠেছে, ক্ষমতাসীন বিজেপিকে কি পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন তিনি?

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অরিজিৎ সিংয়ের একটি ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। দিল্লিতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন, সরকারি কর্মকর্তাদের ভূমিকা এবং বাংলাভাষীদের ওপর নির্যাতনের মতো বিষয়েও এর আগে নিজের অবস্থান প্রকাশ করেছিলেন এই শিল্পী।

দীর্ঘদিন ধরেই অরিজিতের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নানা জল্পনা রয়েছে। এমন পরিস্থিতিতে তার সাম্প্রতিক পোস্ট সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

‘হু অ্যাম আই’ নামের অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে লেখা হয়েছে, ‘হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান। গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।’

এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই এর অন্তর্নিহিত অর্থ নিয়ে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের ধারণা, পোস্টটির মাধ্যমে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক ইঙ্গিত দিয়েছেন গায়ক। বিশেষ করে সাম্প্রতিক নির্বাচন, নির্বাচনের ফলাফল এবং নির্বাচন কমিশনকে ঘিরে চলমান বিতর্কের সঙ্গে পোস্টটির যোগসূত্র খুঁজছেন নেটিজেনদের একাংশ।

তবে পোস্টটির মাধ্যমে অরিজিৎ সিং ঠিক কাকে উদ্দেশ করে কথা বলেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে এটি ক্ষমতাসীনদের উদ্দেশে দেওয়া রাজনৈতিক বার্তা কি না, তা নিয়ে জল্পনাই চলছে।

‘গেরুয়া শিবির’ বলতে কাদের বোঝানো হয়?

ভারতের রাজনৈতিক পরিসরে ‘গেরুয়া শিবির’ শব্দবন্ধটি সাধারণত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং দলটির রাজনৈতিক বলয়ের সঙ্গে সংশ্লিষ্টদের বোঝাতে ব্যবহৃত হয়। দলটির পতাকা ও রাজনৈতিক প্রচারে গেরুয়া রঙের উল্লেখযোগ্য উপস্থিতির কারণে গণমাধ্যমেও এই শব্দবন্ধ প্রচলিত।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ঘিরে রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে অরিজিতের পোস্টটি বিশেষভাবে আলোচনায় এসেছে। তবে পোস্টের বক্তব্য ও তার রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য রয়েছে। গায়কের পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত তার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অভিজিতের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অভিজিতের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া

বলিউডের যে গানটি ২০০ বার গাইতে হয়েছিল অরিজিতকে

বলিউডের যে গানটি ২০০ বার গাইতে হয়েছিল অরিজিতকে

অরিজিতের মত আচমকাই বিরতি ঘোষণা দিলেন আমাল মালিক

অরিজিতের মত আচমকাই বিরতি ঘোষণা দিলেন আমাল মালিক

অরিজিতের মতো গান ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন শান

অরিজিতের মতো গান ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন শান

নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং

নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং

নিজের উপর অনেক অত্যাচার করেছি, কেন বললেন অরিজিৎ

নিজের উপর অনেক অত্যাচার করেছি, কেন বললেন অরিজিৎ

আরও পড়ুন

অরিজিৎ সিংয়ের পোস্ট ঘিরে নতুন জল্পনা

অরিজিৎ সিংয়ের পোস্ট ঘিরে নতুন জল্পনা

সালমানের মামলায় দিল্লি হাইকোর্টের নোটিশ, সিনেমা ঘিরে নতুন জটিলতা

সালমানের মামলায় দিল্লি হাইকোর্টের নোটিশ, সিনেমা ঘিরে নতুন জটিলতা

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর?

স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম