Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম

নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্ত্রী ও দিল্লি পুলিশের কড়া সমালোচনা করে তিনি লিখেন, আপনারা তো এখন শিক্ষার্থীদেরও মারধর করছেন! নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? সবকিছু মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র সত্য।

শিক্ষাক্ষেত্রে অনিয়ম এবং ‘নিট’ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে দিল্লিতে এই ছাত্রবিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের দাবি, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। কিন্তু তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাস ছোঁড়ে। এই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

অরিজিৎ সিংয়ের পাশাপাশি শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহাসহ আরও অনেক বলিউড তারকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুকও এই আন্দোলনে যোগ দিয়ে অনশন করেছিলেন, যাকে পরে পুলিশ হাসপাতালে ভর্তি করে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত সরকার ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা।

সূত্র: সিয়াসাত ডেইলি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম