Logo
Logo
×

Advertisement

বিনোদন

সালমান বেঁচে থাকলে ভক্তের এই উদ্যোগে খুশি হতেন: সামিরা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ০২:৩৫ পিএম

সালমান বেঁচে থাকলে ভক্তের এই উদ্যোগে খুশি হতেন: সামিরা

প্রয়াত নায়ক সালমান শাহ ও তার সাবেক স্ত্রী সামিরা

Advertisement

ব্লকবাস্টার হিট  'অন্তরে অন্তরে' সিনেমায় নব্বইয়ের দশকের জনপ্রিয় চলচ্চিত্র তারকা সালমান শাহের ব্যবহৃত একটি লাল রঙের টিশার্ট ও মাথার ব্যান্ড নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মামুনুর রেজা মামুন নামে এক ভক্ত। 

প্রায় ২০ বছর ধরে সালমানের এই টিশার্ট ও ব্যান্ডটি সংরক্ষণে রেখেছেন তিনি। নিলামে পাওয়া অর্থ দিয়ে করোনাকালে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে চান এই সালমানভক্ত।

তবে বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি সালমান শাহের মা নীলা চৌধুরী। সালমানের ব্যবহার্য সব জিনিসপত্র তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করে মামুন বরাবর উকিল নোটিশ পাঠিয়েছেন তিনি।

কিন্তু বিষয়টিতে একেবারেই ভিন্নমত দিয়েছেন প্রয়াত নায়কের সাবেক স্ত্রী সামিরা।

তার মতে, চমৎকার এক উদ্যোগ নিয়েছেন সালমান শাহের সেই ভক্ত।  

এক গণমাধ্যমকে সামিরা জানিয়েছেন, মামুন নামের ভক্ত যে উদ্যোগ নিয়েছে তা আমার ভালো লেগেছে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি করোনায় অসহায় হয়ে পড়াদের সাহায্য করবেন। এর চেয়ে সুন্দর আর কী হতে পারে! আজ সালমান বেঁচে থাকলে তিনিও তার ভক্তের এই চমৎকার উদ্যোগে খুশি হতেন বলে আমি মনে করি। কারণ সালমান শাহের মন ছিল অনেক বড় আর সুন্দর।

Advertisement

সালমান শাহ সামিরা অন্তরে অন্তরে ভক্ত

Advertisement

আরও পড়ুন

বিষ্ণোইয়ের গ্যাংস্টার হওয়ার নেপথ্যে কী, কেন সালমানের সঙ্গে তার দ্বন্দ্ব?

বিষ্ণোইয়ের গ্যাংস্টার হওয়ার নেপথ্যে কী, কেন সালমানের সঙ্গে তার দ্বন্দ্ব?

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম