Logo
Logo
×

Advertisement

বিনোদন

উপহারের বক্সে নায়িকাকে বিয়ের প্রস্তাব

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০১:০৪ এএম

উপহারের বক্সে নায়িকাকে বিয়ের প্রস্তাব

Advertisement

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। রূপালি পর্দায় অনেক বলিউড অভিনেত্রী থেকে জনপ্রিয় ও আলোচিত এই তামিল তারকা।

লাখ-কোটি ভক্তের মন জয় করা এই অভিনেত্রীর প্রেম-বিয়ে তথা ব্যক্তিগত জীবন সংবাদ শিরোনাম হয়নি কখনও। তবে এবার হঠাৎ তার একটি ঘটনা ভারতীয় গণমাধ্যমের শিরোনামে এসেছে।

তাহলো- তাকে নাকি এক ভক্ত বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। একটি উপহার বক্স দেয়ার কৌশলে প্রস্তাবটি দিয়েছিলেন ওই ভক্ত। 

ভক্তের এমন অভিনব প্রস্তাবের খবরটি ভারতে বেশ আলোচনার জন্ম দিয়েছে।


সম্প্রতি এক সাক্ষাৎকারে ভক্তের সেই কীর্তির কথা জানালেন কীর্তি নিজেই। 

তিনি বলেন, একটি অনুষ্ঠানে হাজির ছিলাম। সেখানে এক ভক্ত আমাকে উপহারের একটি বাক্স দেন। বক্সটি খুলে ভেতরে দেখি আমার ছবি ভর্তি একটি অ্যালবাম। খুব খুশি হয়েছিলাম তখন। ভক্তের এমন উপহার আমাকে চমকে দিয়েছিল। কিন্তু এরপর আরও একটি চমক অপেক্ষা করছিল, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বক্সটিতে একটি চিঠিও ছিলো। সেখানে আমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওই ভক্ত।

ঘটনাটি জানিয়ে কীর্তি এক গাল হেসে বলেন, ‘চিঠিটি আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি। কারণ কলেজ জীবনে বা কখনোই আমি কোনো প্রেম পত্র পাইনি। এটা আমাকে সেই না পাওয়ার যাতনা ভুলিয়েছে।’

প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক সুরেশ কুমার এবং অভিনেত্রী মেনকার কন্যা কীর্তি সুরেশ। ২০০০ সালে শিশু অভিনেত্রী হিসাবে অভিনয় শুরু করেছিলেন। ২০১৩ সালের মালয়ালম ছবি গীতাঞ্জলির মাধ্যমে নাম ভূমিকায় অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে তার । তার অভিনীত রিং মাস্টার (২০১৪), ইধু এন্না মায়াম (২০১৫), রজনী মুরুগান (২০১৬), রেমো (২০১৬), নেনু সাইলাজা (২০১৬), বৈরভা (২০১৭), নেনু লোকাল, (২০১৭) থানা সর্ন্ধা কুট্টম (২০১৮), মহানতি (২০১৮), সান্দাকোজি ২ (২০১৮) এবং সরকার (২০১৮) ইত্যাদি ছবি দর্শকপ্রিয়তা পেয়েছে। 

মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মিস ইন্ডিয়া’। এছাড়া ‘রাঙ দে’ সিনেমায় নিতিনের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। পাশাপাশি ‘আন্নাত্তি’, ‘গুড লাক সাখি’, ‘মারাক্কার’ সিনেমায় অভিনয় করছেন কীর্তি।

তথ্যসূত্র: দ্য হ্যানস ইন্ডিয়া

Advertisement

বিয়ে উপহার ভক্ত কীর্তি সুরেশ

Advertisement

আরও পড়ুন

পাঁচ বছরের প্রেম, বিয়ের ৪ বছরেই কেন ভাঙল সংসার?

পাঁচ বছরের প্রেম, বিয়ের ৪ বছরেই কেন ভাঙল সংসার?

হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল

হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল

ডিপফেইক ভিডিও অনলাইনে, অবশেষে মুখ খুললেন জাহ্নবী

ডিপফেইক ভিডিও অনলাইনে, অবশেষে মুখ খুললেন জাহ্নবী

সংসার জীবনের ইতি টানলেন প্রীতম-শেহতাজ

সংসার জীবনের ইতি টানলেন প্রীতম-শেহতাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম