Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রাজের জন্মদিন পালন করলেন পরীমনি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ০৬:৫৪ পিএম

রাজের জন্মদিন পালন করলেন পরীমনি

ছবি: সংগৃহীত

Advertisement

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনির জন্মদিন গেছে গত মাসে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নিজের জন্মদিনে ধুতি পরে নেচে ফের আলোচনায় আসেন। সেখানে নিজের কাছের মানুষদের আমন্ত্রণ জানিয়েছিলেন এ নায়িকা। এবার সহশিল্পী শরিফুল রাজের জন্য কেক কেটেছেন পরীমনি। 

তরুণ প্রজন্মের সম্ভাবনাময় এ অভিনেতা ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।  এরপর ‘ন ডরাই’ সিনেমার সুবাদে পরিচিতি পেয়েছেন। ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) রাজের জন্মদিন।

নায়কের এ বিশেষ দিনে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তবে একটু বিশেষভাবে উদযাপন করলেন চিত্রনায়িকা পরীমনি। রাজকে পাশে বসিয়ে কেক কেটেছেন তিনি।

এ সময় পরীর পরনে ছিল লাল পেড়ে সাদা শাড়ি। হাতে লাল চুড়ি, খোঁপা করা চুল। কেকের ওপর চাকু চালানোর পর হাত নেড়ে নাচার ভঙ্গিমাও করেছেন নায়িকা। নিজের হাতে রাজকে কেকও খাইয়ে দেন তিনি। এছাড়া এক তোড়া ফুলও উপহার দিয়েছেন অভিনেতাকে।

আনন্দঘন ওই মুহূর্তের ছবি ও ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরীমনি। ক্যাপশনে রাজকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন পিচ্চি’।

উল্লেখ্য, পরীমণি ও শরিফুল রাজ জুটি বেঁধে সম্প্রতি একটি সিনেমায় কাজ করেছেন। এর নাম ‘গুনিন’। নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
 

Advertisement

ঢালিউড আলোচিত নায়িকা পরীমনি রাজের জন্মদিন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম