Logo
Logo
×

Advertisement

বিনোদন

১৮ বছরে সিসিমপুর

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০৫:০১ এএম

১৮ বছরে সিসিমপুর

Advertisement

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্য নিয়ে ‘সিসিমপুর’ নামে যে কার্যক্রমটির প্রচার শুরু হয়েছিল সেটি ১৮ বছরে পদার্পণ করল। 

সিসিমপুরের প্রথম প্রচারের দিন হিসেবে প্রতি বছর ১৫ এপ্রিল তারিখটিকে ‘সিসিমপুর দিবস’হিসেবে উদযাপন করা হয়।

বাংলাভাষার শুদ্ধ উচ্চারণের বিষয়টিকে সিসিমপুর সবসময়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে। আর তাই সিসিমপুরের মাপেট, মানবচরিত্র, এমনকি অ্যানিমেশন সব ধরনের টেলিভিশন পর্বে চরিত্র অনুযায়ী প্রত্যেকের শুদ্ধ উচ্চারণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, যাতে শিশুরা এ অনুষ্ঠানের মাধ্যমে প্রমিত বাংলা শোনার ও চর্চা করার সুযোগ পায়।

আবার একই সঙ্গে বিভিন্ন অঞ্চলের ভাষা, ঐতিহ্য আর জীবনযাপনকেও তুলে ধরা হয়। যাতে শিশুরা সমানভাবে আঞ্চলিক ভাষা-সংস্কৃতি এবং ভিন্ন ভাষা-সংস্কৃতির মানুষের প্রতিও শ্রদ্ধাশীল হয়। বর্তমানে সিসিমপুরের ১৪তম সিজনের প্রচার চলছে। 

জনপ্রিয় এই অনুষ্ঠানটি দুরন্ত, মাছরাঙা এবং বিটিভিতে প্রচার হচ্ছে। তবে শুরু থেকেই বাংলাদেশ টেলিভিশনে বিগত ১৭ বছর বিরতিহীনভাবে সিসিমপুর সম্প্রচার একটি উল্লেখযোগ্য ঘটনা, যা বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন এবং সিসিমপুরের আন্তরিক প্রচেষ্টার ফল। 

তিনটি টেলিভিশনের মাধ্যমে সারা দেশের প্রায় এক কোটি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করছেন। 

প্রতি বছর অমর একুশে গ্রন্থমেলায় শিশুদের কাছে অন্যতম আকর্ষণের বিষয়ে পরিণত হয়েছে সিসিমপুর। মেলায় প্রতি শুক্র-শনি আর ছুটির দিনগুলোতে ইকরি, হালুম, টুকটুকি আর শিকুর সঙ্গে মজার সময় কাটাতে শিশুদের ঢল নামে। 

যা ইতোমধ্যেই অমর একুশে গ্রন্থমেলার অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে। করোনাকালীন সময় পেরিয়ে এবারের বইমেলাতেও সিসিমপুর শিশুচত্বরে দেখা গেছে সেই একই চিত্র।

Advertisement

সিসিমপুর

Advertisement

আরও পড়ুন

বাড়িতে স্বাধীনতা নেই শাহরুখ খানের

বাড়িতে স্বাধীনতা নেই শাহরুখ খানের

অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, বর কে?

অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, বর কে?

সিনেমার যেসব গানে ভাইরাল বিদ্যা সিনহা মিম

সিনেমার যেসব গানে ভাইরাল বিদ্যা সিনহা মিম

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অন্তরঙ্গ সিদ্ধার্থ, প্রতিক্রিয়ায় যা বললেন কিয়ারা

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অন্তরঙ্গ সিদ্ধার্থ, প্রতিক্রিয়ায় যা বললেন কিয়ারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম