Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অন্তরঙ্গ সিদ্ধার্থ, প্রতিক্রিয়ায় যা বললেন কিয়ারা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অন্তরঙ্গ সিদ্ধার্থ, প্রতিক্রিয়ায় যা বললেন কিয়ারা

Advertisement

বিষাক্ত সিনেমাটি মুক্তি পাওয়ার সময় অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা যশের সাহসী এবং অন্তরঙ্গ দৃশ্যটি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। 

‘টক্সিক’ সিনেমা ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। যশের বিপরীতে সেই সিনেমায় অভিনয় করে কিয়ারা আদভানি ব্যাপক সমালোচনায় পড়েন। তবে ছবিতে তাদের রসায়ন এবং বেশ কিছু সাহসী দৃশ্য নিয়ে মুক্তির আগে থেকেই সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে সেই সাফল্য পায়নি সিনেমাটি। 

এবার সেই ব্যর্থতা ও যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন কিয়ারা আদভানি। এমনকি স্বামী সিদ্ধার্থ মালহোত্রার প্রতিক্রিয়া নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ এসে সেই প্রসঙ্গে কথা বলেন কিয়ারা।

অভিনেত্রী বলেন, গোটা টিমের কেউ-ই এমন পরিণতি আশা করেননি। মুক্তির প্রথম সপ্তাহান্তের ফল দেখে মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, সেই সময় খুব খারাপ লেগেছিল। তবে পরে দর্শকদের প্রতিক্রিয়া তাকে কিছুটা স্বস্তি দিয়েছে। বিশেষ করে নিজের চেনা গণ্ডি ছেড়ে বেরিয়ে এসে সম্পূর্ণ অন্য ধরনের চরিত্রে অভিনয় করার জন্য প্রশংসা পেয়েছিলেন তিনি।

কিয়ারা বলেন, ‘টক্সিক’ সিনেমায় অভিনীত নাদিয়া চরিত্রটি তার অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। 

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহর অভিনেত্রীর কাছে জানতে চান— যশের সঙ্গে তার সাহসী দৃশ্যগুলো দেখে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কী ছিল? উত্তরে কিয়ারা আদভানি জানান, সিদ্ধার্থকে তিনি খুব ভালো করেই চেনেন। এ বিষয়গুলো নিয়ে তার বিশেষ কোনো সমস্যা নেই বলেই মনে করেন অভিনেত্রী।

এর আগেও বহু অভিনেত্রীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। উদাহরণ হিসেবে ঐশ্বরিয়া রাই বচ্চনের নামও উল্লেখ করেন তিনি। ইন্টারনেটে এ দৃশ্যগুলো নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখেছিলেন কিয়ারা। তিনি বলেন, অনেকেই বেশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। একই সঙ্গে সমাজের দ্বিচারিতা নিয়েও প্রশ্ন উঠেছিল। তাই নিজের অভিনয়ের পক্ষে সাফাই দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেননি তিনি।

যশ ও কিয়ারা ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। প্রায় ৬০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল সিনেমাটি। তবে স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে ছবির মোট আয় ৩৪২.২৬ কোটি টাকা। অর্থাৎ বিপুল বাজেটের তুলনায় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি ‘টক্সিক’।

কিয়ারা ও সিদ্ধার্থ দুজনেই এর আগে আলাদা আলাদাভাবে করণ জোহরের এ শোয়ে এসেছেন। তবে এবার প্রথমবার জুটি হিসেবে একসঙ্গে হাজির হন তারা। ফলে তাদের ব্যক্তিগত জীবন এবং কাজ নিয়ে নানা অজানা কথা শোনার সুযোগ পেয়েছেন দর্শকরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, বর কে?

অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, বর কে?

সিনেমার যেসব গানে ভাইরাল বিদ্যা সিনহা মিম

সিনেমার যেসব গানে ভাইরাল বিদ্যা সিনহা মিম

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অন্তরঙ্গ সিদ্ধার্থ, প্রতিক্রিয়ায় যা বললেন কিয়ারা

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অন্তরঙ্গ সিদ্ধার্থ, প্রতিক্রিয়ায় যা বললেন কিয়ারা

সেতুর নিচে মিলেছিল তিন্নির লাশ, ২৩ বছর পরও অমীমাংসিত প্রশ্ন

সেতুর নিচে মিলেছিল তিন্নির লাশ, ২৩ বছর পরও অমীমাংসিত প্রশ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম