|
ফলো করুন |
|
|---|---|
ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি সিনেমার গানে তার উপস্থিতি সিনেমাপ্রেমী দর্শকদের নজর কেড়েছে। কখনো রোমান্টিক গানের দৃশ্যে, কখনো উৎসবমুখর নাচে, আবার কখনো আইটেম গানে নজর কেড়েছেন এ অভিনেত্রী। গানের মাধ্যমে পর্দায় গ্ল্যামারের অন্য এক গল্প রচনা করেছেন বিদ্যা সিনহা মিম।
এর মধ্যেই মিম অভিনীত কয়েকটি সিনেমার গান বিশেষভাবে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচিত হয়েছে। সেসব গানের মধ্য দিয়ে কখনো তৈরি হয়েছে জনপ্রিয় রোমান্টিক জুটি, আবার কখনো সিনেমার প্রচারে যোগ হয়েছে নতুন সূচনা।
শুরুতেই হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় মিমের। এরপর শাকিব খানের বিপরীতে ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমায় অভিনয় করে বাণিজ্যিক সিনেমার দর্শকদের কাছে পরিচিতি পান অভিনেত্রী। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার টাইটেল গান এটি। ২০০৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় ছিল তার প্রথম সিনেমা এটি। গানটির কথা লেখেন হুমায়ূন আহমেদ। গানটিতে বিদ্যা সিনহা মিমের চিত্রায়ন দর্শকদের মুগ্ধ করে।
এরপর 'কী জাদু করেছো বলো না'। এটি জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ বিদ্যা সিনহা মিমের চলচ্চিত্রজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা। ২০০৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। গানটিতে কণ্ঠ দেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। পর্দায় গানটির দৃশ্যায়নে ছিলেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। গানটির সুর ও সংগীতায়োজনে ছিলেন আলী আকরাম শুভ। সিনেমার গান হিসেবে এটি এখনো ঢাকাই সিনেমার জনপ্রিয় রোমান্টিক গানের তালিকায় আলোচিত।
এরপর 'কেন রে তোর মাঝে' গানটি বহুল সুপার হিট গান। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ সিনেমার গান ‘কেন রে তোর মাঝে’। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমার এ গানটিতে সুর ও সংগীত পরিচালনায় ছিলেন আহমেদ হুমায়ূন। এ সিনেমার ‘কেন রে তোর মাঝে’ গানটি শ্রোতাদের পছন্দের তালিকায় ছিল।
এ ছাড়া রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমার গান ‘চলো নিরালায়’। ২০২২ সালে মুক্তি পাওয়া এ সিনেমার গানটিতে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। গানটির চিত্রায়নে ছিলেন বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ।
