|
ফলো করুন |
|
|---|---|
গেল কয়েক বছরে নাটকে অভিনয় করে একটি সুসংহত অবস্থান তৈরি করেছেন তরুণ অভিনেতা মুশফিক আর ফারহান। বছরজুড়েই গল্পনির্ভর নাটকে তার দেখা পাওয়া যায়। এবার ঈদেও ফারহান অভিনীত সাতটি নাটক প্রচার হয়েছে টেলিভিশন এবং ইউটিউবে; যা প্রশংসা পাচ্ছে অন্তর্জালে আর এগিয়ে আছে ইউটিউব ভিউয়ে।
এবারের ঈদের কাজ প্রসঙ্গে ফারহান বলেন, এবারের নাটকগুলোতে গল্প ও আমার চরিত্র ভিন্নধর্মী ছিল। প্রতিটা কাজ সময় নিয়ে খুব যত্নসহকারে করার চেষ্টা করেছি। যে সাতটা নাটক করেছি কোনোটাই আরামদায়ক কাজ ছিল না। প্রত্যেকটা কাজই কষ্ট করে করতে হয়েছে। চরিত্র নিয়ে গবেষণা করেছি। বিহাইন দ্য স্টোরি ছিল খুবই প্যাথেটিক।
যেমন মুশফিক আর ফারহানের ‘হাঙর’ নাটকের শুটিং হয়েছে কক্সবাজারে। এই নাটক প্রসঙ্গে অভিনেতার ভাষ্য, গরমের দিনে শুঁটকি পল্লিতে শুট করাটা খুবই টাফ ছিল। একটা দৃশ্য তো খুবই চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। সাগরের একটা জায়গায় গিয়ে লাফ দিতে হয়। সমুদ্রের ভেতর একা লাফ দেওয়া তো ভয়ংকর বিষয়।
ফারহান আরও যুক্ত করেছেন, ঈদের ‘ভুলনা আমায়'র শুটিং হয়েছে বাগেরহাটে। একবারে ধানক্ষেতের ভেতর একটা শট ছিল। মারা যাওয়ার পর যেখানে আমাকে রেখে যায়। ধানক্ষেতের পাশে কাদায় শুয়ে থাকতে হয়েছে। ‘নসিব'-এ পুতুলের ড্রেস পরে ডান্স করতে হয়। ওই সময় প্রচুর রোদ ছিল। তবে এসব কষ্ট স্বার্থক হয়েছে বলে মনে করেন মুশফিক আর ফারহান।
তিনি বলেন, হার্ডওয়ার্ক করতে হয়েছে। কষ্টটাকে কষ্ট মনে হয়নি যখন দর্শক কাজগুলেকে দর্শক ভালোবেসেছে। বিভিন্ন জায়গা থেকে যখন ফিডব্যাক পেয়েছি। এটাই বড় পাওয়া। সেই অর্থে বড় কোনো শিল্পী নই আমি, তবুও সাপোর্ট পাচ্ছি। চেষ্টা সবসময় চেষ্টা করে যাচ্ছি নিজের ভালো কিছু কাজ দর্শকের সামনে নিয়ে আসার। ইনশাআল্লাহ সামনে কুরবানি ঈদে চেষ্টা করব ভালো কিছু কাজ করার।
