Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুন জীবন, সবার দোয়া চাই: অপু বিশ্বাস

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৪:০৪ পিএম

নতুন জীবন, সবার দোয়া চাই: অপু বিশ্বাস

Advertisement

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। একটা সময় সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবি উপহার দিয়েছেন যার বেশিরভাগই ব্যবসাসফল হয়েছে।

তবে শাকিব থেকে বিচ্ছিন্ন হয়ে ক্যারিয়ারের সেই স্বর্ণযুগ অনেকটা হারিয়ে বসেছেন অপু। মাঝে সংসার-সন্তান নিয়ে বিরতিতে ছিলেন।

দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে এবার নতুন এক পথচলায় নিজেকে সামিল করেছেন। শুধু নায়িকা নয়; প্রযোজক হিসেবে সিনেমায় পা রাখতে চলেছেন তিনি। আর সেই পথে সফল হয়ে ভক্ত-অনুরাগীর কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। 

বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।

চেক হাতে পাওয়ার পর অপু বিশ্বাস জানালেন, এর মাধ্যমে নতুন পথচলা শুরু হলো তার। 

অপু বলেন, ‘নতুন পথ চলা, নতুন জীবন, সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য। আশা করি সবসময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই তাকে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’

জানা গেছে,  ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমার জন্য প্রযোজক হিসেবে অনুদান পেয়েছেন অপু বিশ্বাস।  সিনেমার পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। সরকারের পক্ষ থেকে পাওয়া ৬৫ লাখ টাকার সঙ্গে আরও অর্থ যোগ করে সিনেমাটি নির্মাণ করবেন তিনি।  তবে নির্ধারিত সময়ের মধ্যে সিনেমাটির মুক্তি দিতে হবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।
 

Advertisement

অপু বিশ্বাস অনুদান

Advertisement

আরও পড়ুন

সিনেমায় অভিনয় নিয়ে যা বললেন নীহা

সিনেমায় অভিনয় নিয়ে যা বললেন নীহা

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম