Logo
Logo
×

Advertisement

বিনোদন

শামীমের কথায় তৌহিদ-জেবিনার ‘মনটা করলে চুরি’ (ভিডিও)

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ০৭:২২ পিএম

শামীমের কথায় তৌহিদ-জেবিনার ‘মনটা করলে চুরি’ (ভিডিও)

Advertisement

প্রকাশ পেল ক্রীড়া সাংবাদিক শামীম হোসেনের নতুন গান ‘মনটা করলে চুরি’। এফএ প্রীতমের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তৌহিদ ইসলাম ও জেবিনা তৌফা। সংগীতায়োজনে ছিলেন এএন ফরহাদ। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মুন্না খান ও আসমা ঝিলিক। বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

গানটি নিয়ে আশাবাদী কণ্ঠশিল্পী জেবিনা তৌফা বলেন, মনটা করলে চুরি আমার গাওয়া প্রথম গান। এই গানের মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে আনুষ্ঠানিকভাবে আমার পথচলা শুরু হলো। শামীম ভাইয়ের লেখা রোমান্টিক এ গানটি গাইতে পেরে আমার খুব ভালো লাগছে। মিউজিক ভিডিওতে মুন্না খান ও আসমা ঝিলিক দুর্দান্ত অভিনয় করেছেন। আশা করি গানটি সবার মন ছুঁয়ে যাবে।

গীতিকার শামীম হোসেন বলেন, মনটা করলে চুরি আমার তৃতীয় গান। আমার প্রথম গানটি গেয়েছেন ফজলুর রহমান বাবু ভাই। দ্বিতীয় গানে কণ্ঠ দিয়েছেন ইমন খান। এবার গাইলেন তৌহিদ ইসলাম ও জেবিনা তৌফা। আগের গানে ভালো সাড়া পেয়েছি। আশা করি, এই গানটিও সবার ভালো লাগবে। সবাই বাংলা গানের সঙ্গেই থাকবেন। বাংলা গান শুনবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরও ভালো গান আপনাদের উপহার দিতে পারি।

Advertisement

গান

Advertisement

আরও পড়ুন

বাড়িতে স্বাধীনতা নেই শাহরুখ খানের

বাড়িতে স্বাধীনতা নেই শাহরুখ খানের

অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, বর কে?

অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, বর কে?

সিনেমার যেসব গানে ভাইরাল বিদ্যা সিনহা মিম

সিনেমার যেসব গানে ভাইরাল বিদ্যা সিনহা মিম

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অন্তরঙ্গ সিদ্ধার্থ, প্রতিক্রিয়ায় যা বললেন কিয়ারা

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অন্তরঙ্গ সিদ্ধার্থ, প্রতিক্রিয়ায় যা বললেন কিয়ারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম