Logo
Logo
×

Advertisement

বিনোদন

যে কারণে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে যাননি নুসরাত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ১০:০৮ এএম

যে কারণে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে যাননি নুসরাত

Advertisement

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিন্‌হা, জয়া বচ্চন, অরিজিৎ সিংহ, রানি মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, দেব থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, মিমি চক্রবর্তী— কে নেই ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। 

বৃহস্পতিবার কলকাতায় শুরু হয় ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এ কারণেই উদ্বোধনী অনুষ্ঠানে তারকার মেলা। জমজমাট নেতাজি ইনডোর স্টেডিয়াম। প্রথম সারিতে বিশেষ অতিথিরা। সঙ্গে কলকাতার সকল প্রথম সারির অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালকেরা।

কিন্তু দেখা গেল না শহরের অন্যতম চর্চিত নায়িকা নুসরাত জাহান ও তার স্বামী যশকে।  নুসরাত একাধারে অভিনেত্রী আবার সাংসদও। অথচ অনুষ্ঠানে নেই বাংলা চলচ্চিত্র জগতের এমন গুরুত্বপূর্ণ সদস্য। তাহলে স্বামী-স্ত্রী মিলে গেলেন কোথায়?

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তারা দুজনেই শহরের বাইরে। কিছু দিন আগেই দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে গিয়েছেন নুসরাত। সম্ভবত এখনও তিনি দিল্লিতেই রয়েছেন। তাই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি অভিনেত্রী। 

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি অভিনেত্রীর আগেই এই বিষয়ে আগেই কথা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন বলে কথা দিয়েছেন তিনি।

Advertisement

নুসরাত টালিউড

Advertisement

আরও পড়ুন

বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়: জেনিফার উইঙ্গেট

বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়: জেনিফার উইঙ্গেট

শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে

শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে

গল্প পড়ে মুগ্ধ সৃজিত, এবার পর্দায় আসছে ‘শাঁখচুন্নি’

গল্প পড়ে মুগ্ধ সৃজিত, এবার পর্দায় আসছে ‘শাঁখচুন্নি’

সদ্য বিবাহিত দম্পতিদের যে পরামর্শ দিলেন শাহরুখ খান

সদ্য বিবাহিত দম্পতিদের যে পরামর্শ দিলেন শাহরুখ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম