Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:০৬ এএম

শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে

Advertisement

স্প্যানিশ পপতারকা শাকিরার গান মানেই বিশ্বজুড়ে এক অন্যরকম উন্মাদনা। বিশ্বমঞ্চে এই লাতিন সংগীতশিল্পীর সুরের মূর্ছনা আর জাদুকরী পারফরম্যান্স দেখতে ব্যাকুল হয়ে থাকেন কোটি কোটি ভক্ত-অনুরাগী। এবার সেই ভক্তদের জন্য এলো বড় এক সুখবর। বিশ্বজুড়ে লাইভ সম্প্রচার হতে যাচ্ছে পপ সম্রাজ্ঞী শাকিরার কনসার্ট। অ্যামাজনের সঙ্গে যৌথ উদ্যোগে ঘরে বসেই এক ক্লিকে বিনামূল্যে উপভোগ করতে পারবেন বাংলাদেশের গানপ্রেমীরাও। 

প্রথমবারের মতো নিজের কোনো লাইভ কনসার্ট বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন এই আন্তর্জাতিক পপ সংগীতশিল্পী। মাদ্রিদে আয়োজিত শাকিরার এই বিশেষ কনসার্টটি লাইভ স্ট্রিম করবে বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘অ্যামাজন মিউজিক’।

এ আয়োজনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’। মূলত শাকিরার চলমান বিশ্বব্যাপী সাড়া জাগানো সফর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বটিকেই এই বিশেষ অভিজ্ঞতায় রূপ দেওয়া হচ্ছে।

অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি কিংবা টুইচের অ্যামাজন মিউজিক চ্যানেলে বিনামূল্যে সরাসরি চোখ রেখে উপভোগ করা যাবে শাকিরার পারফরম্যান্স। 

আগামী ৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে বিশ্বজুড়ে একযোগে কনসার্টটি সম্প্রচার করা হবে। সবচেয়ে আনন্দের বিষয় হলো— ঘরে বসে কনসার্টটি উপভোগ করতে দর্শক-শ্রোতাদের বাড়তি কোনো সাবস্ক্রিপশন কিংবা ফি গুনতে হবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিচ্ছেন শাকিরা?

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিচ্ছেন শাকিরা?

ফাইনালের আগে মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা

ফাইনালের আগে মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে শাকিরা ম্যাডোনা, টম ক্রুজ

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে শাকিরা ম্যাডোনা, টম ক্রুজ

ভেনেজুয়েলার শিক্ষা খাত পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান শাকিরার

ভেনেজুয়েলার শিক্ষা খাত পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান শাকিরার

বিশ্বকাপের ফাইনাল মঞ্চেও গাইবেন শাকিরা, সঙ্গে থাকবেন যারা

বিশ্বকাপের ফাইনাল মঞ্চেও গাইবেন শাকিরা, সঙ্গে থাকবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

আরও পড়ুন

বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়: জেনিফার উইঙ্গেট

বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়: জেনিফার উইঙ্গেট

শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে

শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে

গল্প পড়ে মুগ্ধ সৃজিত, এবার পর্দায় আসছে ‘শাঁখচুন্নি’

গল্প পড়ে মুগ্ধ সৃজিত, এবার পর্দায় আসছে ‘শাঁখচুন্নি’

সদ্য বিবাহিত দম্পতিদের যে পরামর্শ দিলেন শাহরুখ খান

সদ্য বিবাহিত দম্পতিদের যে পরামর্শ দিলেন শাহরুখ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম