Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিশ্বকাপের ফাইনাল মঞ্চেও গাইবেন শাকিরা, সঙ্গে থাকবেন যারা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম

বিশ্বকাপের ফাইনাল মঞ্চেও গাইবেন শাকিরা, সঙ্গে থাকবেন যারা

ফাইল ছবি

Advertisement

ফিফা ২০২৬ বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে কলম্বিয়ান পপতারকা শাকিরা বিশ্বব্যাপী ফুটবলপ্রেমী দর্শকদের মন জয় করে নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। এবার সমাপনী অনুষ্ঠানে গান গাইবেন এ পপ সংগীতশিল্পী। বিশ্বকাপ সমাপনী মানে ফুটবল বিশ্বকাপের ফাইনাল। আর এই ফাইনাল ফুটবলের মাঝের বিরতির সময় দর্শককে মাতিয়ে রাখবেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। 

কোটি কোটি ফুটবলপ্রেমী দর্শকের টান টান উত্তেজনা। আর সেই মাঠের উত্তেজনাকে কয়েকগুণ বাড়িয়ে দিতে মঞ্চে থাকবেন একঝাঁক বিশ্বসেরা সংগীত তারকা। ফুটবল ও সংগীতের এক অভূতপূর্ব মেলবন্ধনে এবার রচিত হতে যাচ্ছে নতুন এক ইতিহাস। আর সেই ঐতিহাসিক আয়োজনের কথাই জানালেন কলম্বিয়ান পপসম্রাজ্ঞী শাকিরা।

সম্প্রতি 'দ্য ক্যাপিটাল ইভনিং শো উইথ জিমি হিল'-এ দেওয়া এক সাক্ষাৎকারে সংগীতশিল্পী শাকিরা বলেন, আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো হতে যাচ্ছে 'একেবারে ঐতিহাসিক'। যেখানে তার সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, কোরিয়ান ব্যান্ড বিটিএস এবং কোল্ডপ্লে।

এ পপতারকা বলেন, ‘আমি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছি। আর এখন ফাইনালেও গান গাইব। আমাকে পুরো বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে, যাতে উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে ফাইনালের পারফরম্যান্সটা কিছুটা আলাদা ও অনন্য করা যায়।’ 

শাকিরা আরও বলেন, এটি একটি যৌথ 'হাফটাইম শো' হতে যাচ্ছে...। এটি সত্যিই ঐতিহাসিক হবে। পাঁচজন শিল্পী থাকছেন এখানে যারা আসলে আমি বাদে বাকি চারজন অসাধারণ শিল্পী। সেখানে ম্যাডোনা থাকাবেন, বিটিএস, বিবার ও কোল্ডপ্লে। 

তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে বসব এবং পুরো বিষয়টি কেমন হবে তা ঠিক করব। তবে সত্যি বলতে— আমি নিজেই এটি নিয়ে দারুণ কৌতূহলী। আপনাদের মনে এখন ঠিক যতটা কৌতূহল কাজ করছে, ঠিক ততটাই আমার মনেও।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

আরও পড়ুন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম