Logo
Logo
×
   

Advertisement

খেলা

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিচ্ছেন শাকিরা?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:১৩ এএম

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিচ্ছেন শাকিরা?

হাফটাইম শোতে পারফর্ম করেন শাকিরা। সংগৃহীত ছবি

Advertisement

বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে হাফটাইম শোর আয়োজন করেছিল ফিফা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে জমকালো এ অনুষ্ঠানে পারফর্ম করেছেন পপ তারকা শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

অনেকের ধারণা ছিল, বিশ্বের অন্যতম বড় এই মঞ্চে পারফর্ম করার জন্য তারা বিপুল অঙ্কের পারিশ্রমিক পাবেন। তবে দ্য অ্যাথলেটিক-এর তথ্য অনুযায়ী, তিন শিল্পীই এই অনুষ্ঠানের জন্য কোনো অর্থ নিচ্ছেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, তারা নিজেদের সময় ও পারফরম্যান্স গ্লোবাল সিটিজেন-এর সামাজিক উদ্যোগের জন্য উৎসর্গ করছেন। অর্থাৎ, পারিশ্রমিকের বদলে এই অনুষ্ঠানকে ব্যবহার করবেন একটি মানবিক বার্তা ছড়িয়ে দিতে।

এটি যুক্তরাষ্ট্রের সুপার বোল হাফটাইম শোর মতোই একটি প্রচলিত রীতি। সুপার বোলেও সাধারণত শিল্পীরা পারফরম্যান্সের জন্য আলাদা পারিশ্রমিক পান না। বরং বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে নিজেদের ব্র্যান্ড ও জনপ্রিয়তা আরও বাড়ানোর সুযোগ পান।

ফিফার তথ্য অনুযায়ী, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল বিশ্বজুড়ে প্রায় ১৪২ কোটি (১.৪২ বিলিয়ন) দর্শক দেখেছিলেন। ফলে এবারের হাফটাইম শোও বিশ্বের সবচেয়ে বড় দর্শকসমাগমের অন্যতম একটি মঞ্চ হয়েছে।

হাফটাইম শোটি পরিচালনা করেছেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, শাকিরা, ম্যাডোনা ও বিটিএস-এর সংগীত ‘সীমানা ও প্রজন্মের গণ্ডি অতিক্রম করে’ এবং এই আয়োজন হবে ফুটবল, ঐক্য ও মানবতার উদযাপন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম