Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার ব্যোমকেশ হচ্ছেন দেব, সত্যবতী কি রুক্মিণী!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৩:২৪ পিএম

এবার ব্যোমকেশ হচ্ছেন দেব, সত্যবতী কি রুক্মিণী!

Advertisement

২০০৬ থেকে ২০২৩, প্রায় ১৭ বছর কাটিয়ে ফেলেছেন এই ইন্ডাস্ট্রিতে। অভিনেতার পরিচয়ের পাশাপাশি জুটেছে সাংসদের তকমা। বাংলা ছবিতে ১৭ বছর পূর্ণ করায় বড় ঘোষণা করলেন সুপারস্টার দেব। 

তার পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’। এবার গোয়েন্দার চরিত্রে দেব। সত্যবতী তবে কি রুক্মিণী! হাজার প্রশ্ন উসকে দিয়েছেন অভিনেতা ছোট্ট টুইটে।

শনিবার সন্ধ্যায় টুইট করে দেব লেখেন— ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করলাম। অভিনেতা হয়ে নিজের আগামী ছবির ঘোষাণা করছি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’, আপনাদের সকলের আশীর্বাদ কাম্য।

বেশ কয়েক বছর হলো প্রযোজক দেবের অভিষেক হয়েছে। ‘চ্যাম্প’ থেকে শুরু, তার পর ‘কবীর’, ‘কিসমিস’, ‘টনিক’, ‘প্রজাপতি’-র মতো হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। খুব শিগগির শুরু করবেন ‘বাঘাযতীন’-এর শুটিং। তার মাঝেই এই নতুন ঘোষণায় উন্মাদনা দেব অনুরাগীদের মধ্যে।

Advertisement

দেব রুক্মিনী

Advertisement

আরও পড়ুন

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম