Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

'মন ময়ূরী'তে এক যুগ পর দেখা যাবে ইমরান-কোনালকে 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৮ এএম

'মন ময়ূরী'তে এক যুগ পর দেখা যাবে ইমরান-কোনালকে 

Advertisement

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে সামনে রেখে তারকা গায়ক ইমরান মাহমুদুল ও কোনালের ‘মন ময়ূরী’ শিরোনামের একটি গানচিত্র প্রকাশিত হবে।

সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। একই রিয়েলিটি শো থেকে উঠে আসা এই দুই তারকাকে এক যুগের ক্যারিয়ারে একসঙ্গে মিউজিক ভিডিওতে দেখা যায়নি। এখানে প্রথম দেখা মিলবে তাদের।
  
এদিকে গানটির সুর ও সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল, লিখেছেন মানজু মান আরা। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। থাকছে আদিবাসীদের আঞ্চলিক গানের কিছু কথাও।

কোনালের সঙ্গে প্রথম মিউজিক ভিডিওর অনুভূতি জানিয়ে ইমরান বলেন, আমি রোমান্টিক ভিডিও বেশি করি; কিন্তু এটা ওই টাইপের গান ভিডিও না। ফান, ডান্স মিলিয়ে খুবই রিদমিক একটি গান। সবার ডান্স পারফর্মের জন্য উপযোগী গান। নতুন কম্বিনেশনটা দর্শক-শ্রোতাদের ভালো লাগবে এবং স্ক্রিনে আমাকে ও কোনালকে দেখে তারা আনন্দ পাবে।

কোনাল বলেন, আমি এমনিতেই মিউজিক ভিডিও কম করি। কারণ ভিডিওতে গেলে নাচতে হয়। আর আমি নাচতে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করি না। এজন্য আগে টুকটাক যে মিউজিক ভিডিওগুলো করেছি ডান্স থাকে বলে ভিডিওতে আসিনি; কিন্তু মন ময়ূরী গানটা এতো ভালো যে কারণে ভিডিও করতে রাজি হয়েছি।

গানটি অনেকটা নাচের, শুনেই নাচতে মন চাইবে! বিয়ের মৌসুম, ভ্যালেন্টাইন ও বসন্তের পাশাপাশি সবকিছুকে টার্গেট করেই বানানো হয়েছে মন ময়ূরী।

Advertisement

মন ময়ূরী এক যুগ পর দেখা যাবে ইমরান কোনালকে 

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম