Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

একফ্রেমে জয়া ও অপি করিম

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৫ পিএম

একফ্রেমে জয়া ও অপি করিম

Advertisement

জনপ্রিয় দুই অভিনেত্রী জয়া আহসান ও অপি করিম। দেশের পাশাপাশি ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিয়মিত কাজ করছেন জয়া। অন্যদিকে অপি অভিনয়ে নিয়মিত নন। মাঝে মধ্যে তাকে পর্দায় দেখা যায়। 

‘মায়ার জঞ্জাল’ নামে একটি সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি। আগামী ২৪ ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে। সম্প্রতি একটি কাজে জয়া আহসানের সঙ্গে দেখা হলো অপি করিমের। কাজ শেষে দুজন একসঙ্গে একটি ছবিও তুলেন। 

সেই ছবি ফেসবুকে নিজের ওয়ালে শেয়ার করে অপি করিম লিখেছেন, ‘তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না’। শেয়ার করা ছবিটিতে সবাই দুজনের অভিনয়, ব্যক্তিত্ব নিয়ে বেশ প্রশংসা করছেন। 

এদিকে জয়া আহসান আবারও ইউএনডিপির গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় একটি হিন্দি সিনেমায়ও অভিনয় করেছেন। 

এদিকে আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বাংলাদেশ ও ভারতে ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত অপি করিম অভিনীত সিনেমা ‘মায়ার জঞ্জাল’।

Advertisement

জয়া অপি করিম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম