Logo
Logo
×

Advertisement

বিনোদন

আবারও হলিউডে অনিল কাপুর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫২ পিএম

আবারও হলিউডে অনিল কাপুর

Advertisement

ফের হলিউডে মন দিলেন অনিল কাপুর। এবার জনপ্রিয় মার্ভেল তারকা জেরেমি রেনারের সঙ্গে একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন অনিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা ঘোষণা করলেন অভিনেতা নিজেই। খবর আনন্দবাজার পত্রিকার।

২০০৮ সালে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির হাত ধরে চলচ্চিত্রের আন্তর্জাতিক দুনিয়ায় পা রাখেন অনিল কাপুর।

তার পর হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা টম ক্রুজের সঙ্গে ‘মিশন ইমপসিবল: গোস্ট প্রোটোকল’ ছবিতে দেখা যায় তাকে।

মার্কিন থ্রিলার সিরিজ় ‘২৪’-এ অভিনয় করেন তিনি। পরে এই সিরিজের হিন্দি সংস্করণেও মুখ্য চরিত্রে ছিলেন অনিল কাপুর।

সম্প্রতি মুক্তি পেয়েছে অনিল কাপুর, আদিত্য রায় কাপুর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’।

এই সিরিজে অনিলের অভিনয় ইতোমধ্যে দর্শক ও সমালোচকের নজর কেড়েছে। এখানই শেষ নয়, বলিউড অভিনেতার কাজে মুগ্ধ ‘ব্যান্ডিট কুইন’খ্যাত পরিচালক শেখর কাপুর। ‘দ্য নাইট ম্যানেজার’ ওয়েব সিরিজে অনিলের প্রশংসা করে টুইট করেন পরিচালক।

প্রসঙ্গত, অনিল কাপুরের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ছবি ‘মিস্টার ইন্ডিয়া’ পরিচালনা করেছিলেন শেখর কাপুর।

টুইটারে তিনি লেখেন, প্রত্যেকটা কাজের মাধ্যমে অভিনেতা হিসেবে আরও ধারালো হয়ে উঠছেন অনিল কাপুর। ওটিটি প্ল্যাটফরম তাকে অনেক নতুন ধরনের কাজের সুযোগ করে দিয়েছে।

 

Advertisement

আবারও. হলিউডে. অনিল কাপুর.

Advertisement

আরও পড়ুন

ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ

ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ

‘ইশ! এমন একটা মেয়ে যদি আমার মায়ের ছেলের বউ হতো’

‘ইশ! এমন একটা মেয়ে যদি আমার মায়ের ছেলের বউ হতো’

বিগ বসের প্রথম সিজনেই থাকার কথা ছিল শাহরুখ-করণের?

বিগ বসের প্রথম সিজনেই থাকার কথা ছিল শাহরুখ-করণের?

দেব-রুক্মিণীর পুনর্মিলন

দেব-রুক্মিণীর পুনর্মিলন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম