Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘দাদা আমার মনোকামনা পূরণ করেছে’ 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০২:১৬ পিএম

‘দাদা আমার মনোকামনা পূরণ করেছে’ 

Advertisement

কামারহাটির সংসদ সদস্য মদন মিত্রর সঙ্গে শিবপুজা করলেন কৌশানি মুখার্জি। দক্ষিণেশ্বরে গঙ্গাস্নান করে পুজা দিলেন মদন মিত্র। 

মদনদার হাত ধরেই গঙ্গায় নামলেন কৌশানি, তবে ডুব দেননি নায়িকা। হাঁটু জলে দাঁড়িয়েই হাতে ধরলেন শিবলিঙ্গ আর তাতে জল ঢাললেন মদন মিত্র।

বিশেষ দিনে মদন মিত্রর ডাকে দক্ষিণেশ্বরে এসে খুশি কৌশানি। জানালেন, আগে কখন এইভাবে নীল পুজায় অংশ নেননি।

উৎসবের দিনে সাংবাদিকদের মদন মিত্র জানান, মমতা বন্দ্যোপাধ্যায় একাই পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছেন। 

কৌশানি বলেন, দাদার ডাকে এসেছি। এই আজকের দিনে এভাবে পুজা দিয়ে খুব ভালো লাগছে। আমি এ ধরনের অনুষ্ঠানে প্রথমবার অংশ নিলাম। তবে দাদা যতক্ষণ আছেন, ততক্ষণ কোনও চিন্তা নেই। আমি জলে ডুব দিতে পারলাম না, তবে দাদা আমার সমস্ত মনোকামনা পূর্ণ করে দিয়েছেন। এখানকার মানুষ ভালো আছেন। 
 

Advertisement

দাদা আমার মনোকামনা পূরণ করেছে 

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম