Logo
Logo
×

Advertisement

বিনোদন

দীপিকার স্বামীর সঙ্গে যে কাণ্ড ঘটালেন আলিয়া!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৩:০৬ পিএম

দীপিকার স্বামীর সঙ্গে যে কাণ্ড ঘটালেন আলিয়া!

Advertisement

বলিউড ছেড়ে হলিউডে পা দিয়েছেন আলিয়া ভাট। ইতোমধ্যে প্রথম হলি ছবি 'হার্ট অফ স্টোন'-এর প্রচার শুরু করেছেন আলিয়া। পাশাপাশি রণবীর সিংয়ের সঙ্গে মিলে চালাচ্ছেন 'রকি অউর রানি' ছবির প্রচার। আর এই ছবির প্রচার চালাতে গিয়ে দীপিকার স্বামী রণবীরের সঙ্গে একেবারেই মিশে গেছেন আলিয়া। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে।  

রণবীর এমন একটি ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিওতে দেখা যাচ্ছে— রণবীর ও আলিয়া দুজনেই দুদিক থেকে ছুটে আসছেন। তার পর জোরে ধাক্কা লাগে দুজনের। এর পরেই ছবির 'হোয়াট ঝুমকা' গানে নাচতে দেখা যায় তাদের।  হঠাৎ সেখানে এসে হাজির হন করণ জোহর।  রণবীর সিং ও আলিয়ার কাণ্ড দেখে তিনিও হতবাক।

রণবীর তার মা ও দিদিকে নিয়ে গেছেন ইতালি। এদিকে মুম্বাইতেই রয়েছেন আলিয়া ভাট। বৃহস্পতিবার দিদি শাহিন ও মা সোনি রাজদানকে নিয়ে রেস্তোরাঁয় রাতের খাবার খেতে বের হয়েছিলেন আলিয়া। প্রতিদিনের মতোই রেস্তোরাঁ থেকে বের হয়ে আলোকচিত্রীদের মুখোমুখি হন আলিয়া ভাট।

রেস্তোরাঁ থেকে বের হয়েই একটা বর্ষার জুতার মুখোমুখি হন আলিয়া ভাট। ‘একি এটা কার?’ বলেই নিজেই হাতে করে জুতাটা তুলতে গেলেন আলিয়া। পরে আলোকচিত্রীরা বললেন, ‘আরে নানা, আপনি রাখুন, আমরা নিয়ে নেব, ওটা পড়ে গিয়েছিল…’। তবে আলিয়া তাদের কথায় পাত্তা না দিয়ে নিজেই হাতে করে এক আলোকচিত্রীর হারিয়ে যাওয়া জুতা তুলে এনে তার পায়ের কাছে রাখলেন। হ্যাঁ, আলিয়া এমনই। তার সহজ, সরল ও নমনীয় ব্যবহারে সবাই মুগ্ধ।  ভিডিওটি নেটপাড়ায় আসতেই অনেকে প্রশংসা করেছেন আলিয়ার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

Advertisement

বলিউড আলিয়া দীপিকা

Advertisement

আরও পড়ুন

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম