Logo
Logo
×

Advertisement

বিনোদন

অনাথ শব্দটা আমার কাছে গালির মতো: পরীমনি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১০:৫৬ এএম

অনাথ শব্দটা আমার কাছে গালির মতো: পরীমনি

ফাইল ছবি

Advertisement

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ছোটবেলায় মাকে হারিয়েছিলেন। এরপর বাবা ও নানার কাছেই বেড়ে ওঠেন তিনি। 

পরীর ক্যারিয়ারে একাধিক প্রাপ্তি, সাফল্য থাকলেও তার মা এসবের কিছুই দেখে যেতে পারেননি। বিষয়টি নিয়ে আজও যন্ত্রণায় ভুগেন এ নায়িকা। 

ছোট থেকেই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত তিনি। তবুও নিজেকে অনাথ মানতে নারাজ পরীমনি। তার কাছে এতিম বা অনাথ শব্দটা গালির মতো। 

পরী বলেন, আমি ছোটবেলা থেকে এতিম বা অনাথ শব্দটার সঙ্গে পরিচিত নই। আমার মা যে বেঁচে নেই, সেটা আমার পরিবার কখনোই বুঝতে দেয়নি। আমি ছোট থেকেই খুব অন্যভাবে বড় হয়েছি। বলা যায়, সেটা আমার পরিবারেরই অবদান।

অভিনেত্রীর সাফ কথা, আমার কাছে এতিম বা অনাথ শব্দটা একটা গালির মতো। তাদের যে কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, কত কি সহ্য করতে হয়, সেটা কেবল তারাই জানে।

পরীমনিকে বিভিন্ন সময় এতিম-অনাথ শিশুদের পাশে দাঁড়াতে দেখা গেছে। সম্প্রতি দুই অসহায় শিশু মরিয়ম ও নূরের সাহায্য এগিয়ে আসেন তিনি। রিকশাচালক বাবার দুই কন্যাকে নিজ ছেলে রাজ্যর সঙ্গে লালন-পালনের ইচ্ছা পোষণ করেন এই অভিনেত্রী। 

এদিকে স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নানা বিতর্কের পর পরীমনির জগতজুড়ে এখন কেবলই তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। সন্তানকে নিয়েই অভিনেত্রীর সকল ব্যস্ততা, সকল আয়োজন।
 

Advertisement

পরীমনি অনাথ

Advertisement

আরও পড়ুন

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি! জল্পনায় মজেছে টালিপাড়া

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি! জল্পনায় মজেছে টালিপাড়া

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

২০ বছর পূর্তিতে আইম্যাক্সে ফিরছে ‘দ্য প্রেস্টিজ’

২০ বছর পূর্তিতে আইম্যাক্সে ফিরছে ‘দ্য প্রেস্টিজ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম