Logo
Logo
×

Advertisement

বিনোদন

সিনেমা থেকে দূরে সরছেন মাহিয়া মাহি!

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১০:০৫ পিএম

সিনেমা থেকে দূরে সরছেন মাহিয়া মাহি!

Advertisement

এক বছরের বেশি সময় ধরে সিনেমা জগত থেকে দূরে রয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। চলতি বছরের মার্চে ছেলে সন্তানের মা হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় এই চিত্রনায়িকা। তার কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় থাকলেও কবে নাগাদ তা দর্শকদের কাছে পৌঁছাবে তা এখনো নিশ্চিত নয়। 

কিন্তু বড় পর্দা থেকে দূরে থাকলেও কখনো ব্যক্তিগত জীবন কিংবা কখনো সংসার, আবার কখনো রাজনীতি-এসব নিয়ে আলোচনায় রয়েছেন মাহি। তবুও ভক্তদের মনে একটাই প্রশ্ন, আবার কবে মাহি নিয়মিত হবেন বড় পর্দায়? 

এ প্রসঙ্গেই যেন নতুন ইঙ্গিত দিলেন মাহি। তিনি বলেন, নিয়মিত কাজ করার ক্ষেত্রে এখন একটু বেছে বেছে কাজ করব। কারণ আগে সিনেমা বেশি করতাম মানবিক কাজ কম করতাম। এখন মানবিক কাজগুলো বেশি করব। তাছাড়া এখন আমার সন্তান আছে, পরিবার আছে, আরও আছে রাজনৈতিক জীবন। সবগুলো কাজে নিজেকে সময় দিতে হবে। অর্থাৎ তার কথায় যেন সিনেমা থেকে কিছুটা দূরে সরে যাওয়ার আভাসই পাওয়া যাচ্ছে। 

উল্লেখ্য, মাহি অভিনীত ‘অফিসার’ নামে একটি সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। এতে এই নায়িকার বিপরীতে অভিনয় করেছেন ডি এ তায়েব।

Advertisement

সিনেমা দূরে সরছেন মাহিয়া মাহি

Advertisement

আরও পড়ুন

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম