Logo
Logo
×

Advertisement

বিনোদন

মেকআপ ছাড়া ছবি প্রকাশ, শ্রাবন্তীকে 'পেত্নী’ বলে কটাক্ষ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০৯:৪১ এএম

মেকআপ ছাড়া ছবি প্রকাশ, শ্রাবন্তীকে 'পেত্নী’ বলে কটাক্ষ

Advertisement

ব্যক্তিজীবনের নানা কারণে নেতিবাচক শিরোনামে আসেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কটাক্ষ যেন তার নিত্যদিনের সঙ্গী।

তবে এ নায়িকা কোথায় যাচ্ছেন, কখন কী করছেন— এসবের খোঁজে উদগ্রীব হয়ে থাকেন তার ভক্তরা। অভিনেত্রীও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্ত, অভিজ্ঞতার কথা শেয়ার করেন। 

তারই ধারাবাহিকতায় বুধবার ফেসবুক পেজে নিজের মেকআপ ছাড়া একটি ছবি প্রকাশ করেন শ্রাবন্তী, যা দেখামাত্রই নায়িকার রূপের সমালোচনায় মেতে ওঠেন নেটিজেনরা। 

একজন লিখেছেন, মেকআপ ছাড়া সব নায়িকা পেত্নী, আপনাকেও সে রকম লাগছে। অন্য একজন মন্তব্য করেছেন, চেহারায় বার্ধক্যের ছাপ পড়েছে। কেউ বলছেন, সব সৌন্দর্যের শেষ আছে। কেউ আবার নায়িকাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেছেন। 

যদিও এসব মন্তব্যের কোনো জবাব দেননি শ্রাবন্তী। তবে তাকে নিয়ে নেটিজেনদের সমালোচনা নতুন কিছু নয়। 

আরও পড়ুন: নিজের নামে তারা কিনলেন শ্রাবন্তী

বর্তমানে শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরানি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন শ্রাবন্তী। এছাড়াও ইতোমধ্যেই জিতু কমলের সঙ্গে ‘বাবুসোনা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

Advertisement

শ্রাবন্তী মেকআপ

Advertisement

আরও পড়ুন

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম