Logo
Logo
×

Advertisement

বিনোদন

তাসনিয়া ফারিণের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন জোভান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০৬:৩১ পিএম

তাসনিয়া ফারিণের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন জোভান

Advertisement

ওটিটি প্ল্যাটফরমের মাধ্যমে বিনোদন দুনিয়ায় খুলেছে সম্ভাবনার নতুন দ্বার। দেশের ওটিটিতেও বইছে জোয়ার। তবে জনপ্রিয়তা পেলেও ওটিটি নিয়ে অভিযোগেরও অন্ত নেই। 

সম্প্রতি চিত্রনায়িকা পূর্ণিমা ওটিটিতে কাজ করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। 

এর আগে ওটিটি প্ল্যাটফরম নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। তার মতে, ওটিটিতে ভালো কোনো কনটেন্ট থাকে না। ওখানে শুধুই যৌনতার ছড়াছড়ি।

এদিকে ওটিটির কারণে নাটকে ভাটা নেমেছে বলে মনে করছেন শোবিজ অঙ্গনের অনেকেই। তবে এ কথার সঙ্গে এখনই একমত নন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।  

তিনি মনে করেন, তার কাছে নাটকটাই সব। এখনই সেটা ছাড়তে চান না। নাটক থেকে তিনি অনেক কিছু পেয়েছেন। 

ওটিটির জন্য তার কাছে সেভাবে কল আসে না উল্লেখ করে তিনি বলেন, এখন যারা ওটিটিতে কাজ করছেন তারা এক সময় নাটকই করতেন। কিন্তু এখন তারা ওটিটিতে গিয়ে নাটককে আন্ডারএস্টিমেট বা অবজ্ঞা করছেন; যেন নাটক কিছুই না। অথচ তারা নাটক থেকেই কিন্তু সবকিছু পেয়েছেন। এসব কারণে আরও ইচ্ছা করে না।

তাসনিয়া ফারিণকে উদ্দেশ্য করে এই অভিনেতা বলেন, কিছুদিন আগে ‘জানেমান তুই আমার’ নামে একটা নাটক রিলিজ হয়েছে। কিন্তু নাটক বলে এটা নিয়ে আমার যিনি সহশিল্পী তিনি কোনো প্রচারণায় করছেন না। দিতে হবে এজন্য হয়তো নাটকটা একবার শেয়ার করেছেন। আর কোনো পোস্ট নেই এটা নিয়ে। 

‘অথচ ওটিটির কাজ নিয়ে তিনি কিছুক্ষণ পরপর পোস্ট দিচ্ছেন, সেটা নিজের কাজ না হলেও। এটা কোন ধরনের কাজ হলো!এখন ওটিটির কাজ করে বলে নাটককে অবজ্ঞা করে। আমাকে প্রযোজক, পরিচালক ফোন দিয়ে জিজ্ঞাসা করেন, কিন্তু এখানে আমি কি করতে পারি! এ বিষয়গুলো মোটেও ভালো নয়’।

উল্লেখ্য, ‘জানেমান তুই আমার’ নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম।

অভিনেত্রী তাসনিয়া ফারিন বর্তমানে অস্ট্রেলিয়ায় শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সেখানে শিহাব শাহিনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং করছেন।

ফারিণ জানিয়েছেন, বেশ কয়েকটি ওয়েব ফিল্ম নিয়ে বর্তমানে তিনি ব্যস্ত আছেন। ঢাকা ফিরে মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলন’র কাজ শুরু কবেন। তারপর শিহাব ভাইয়েরই আরেকটা সিনেমা করার কথা রয়েছে। সেটার শিরোনাম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। এছাড়া আরও একটি সিনেমার কথা চলছে। তবে এসব সিনেমাগুলো ওটিটির জন্য।

Advertisement

তাসনিয়া ফারিণ অভিযোগ জোভান

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম