Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জায়েদ খানের ব্যবহার নিয়ে যা বললেন সায়ন্তিকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৩ এএম

জায়েদ খানের ব্যবহার নিয়ে যা বললেন সায়ন্তিকা

Advertisement

প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে এসেছেন টালিউড নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ইতোমধ্যে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং শুরু হয়েছে কক্সবাজারে। তার আগে বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে ঢাকায় পৌঁছান তিনি।

‘ছায়াবাজ’ একটি পারিবারিক গল্পের সিনেমা। এতে সায়ন্তিকার চরিত্রের নাম ডায়না। বাংলাদেশে পৌঁছে শুটিংয়ে যোগ দিয়ে উচ্ছ্বাস ও আনন্দের কথা জানান সায়ন্তিকা।

কক্সবাজার শুটিং লোকেশন থেকে এক সংবাদমাধ্যামকে সায়ন্তিকা বলেন, ‘প্রথমবার বাংলাদেশে এসেছি। শুটিংও শুরু করেছি। তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। কী সুন্দর জায়গা। মনেই হচ্ছে না যে শুটিং করছি। খুবই ভালো লাগছে। মনে হচ্ছে, ছুটিতে ঘুরতে এসেছি এখানে। এত আরামদায়কভাবে, সুন্দরভাবে শুটিং চলছে।’

আরও পড়ুন: বিমানবন্দরে সায়ন্তিকাকে বরণ করলেন জায়েদ খান

অভিনেত্রী বলেন, ‘আমার নায়ক জায়েদ খানসহ সিনেমার পুরো টিম যেভাবে আমাকে সম্মান দেখাচ্ছেন, ভাষায় প্রকাশ করার মতো নয়। আগেও শুনেছি, এসে প্রমাণও পেলাম বাংলাদেশের মানুষের আন্তরিকতা, আতিথেয়তা, আপ্যায়নের বিষয়ে কোনো কথা হবে না। এককথায় দারুণ।’

আগে থেকে জায়েদ খানের সঙ্গে জানাশোনা ছিল না সায়ন্তিকার। বাংলাদেশে এসেই তার সঙ্গে প্রথম দেখা, প্রথম পরিচয়। তবে প্রথম পরিচয়েই জায়েদ খানের ব্যবহারে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।

সায়ন্তিকা বলেন, ‘বিমানবন্দরে আমাকে নিতে গিয়েছিলেন জায়েদ খান। কী সুন্দর ব্যবহার তার! প্রথম দেখায়ই কথা বলে মনে হয়েছে, অসাধারণ মানুষ। যে কোনো শিল্পীর এটি অনেক বড় গুণ। আমার কাছে মনে হয়েছে, তার মধ্যে সেই গুণ আছে। হতে পারে একসময় কলকাতার ইন্ডাস্ট্রিতেও জায়েদ খান কাজ করবেন। আমি এখানে কাজ করতে এসেছি, জায়েদও ওখানে কাজ করতে যাবেন। আমিও চাই এটি।’

Advertisement

জায়েদ খান সায়ন্তিকা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম