Logo
Logo
×

Advertisement

বিনোদন

দেশে ফিরেই ফারিণের ‘অসময়’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম

দেশে ফিরেই ফারিণের ‘অসময়’

Advertisement

অস্ট্রেলিয়ায় শুটিং শেষে রোববার দেশে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এসেই যোগ দিলেন কাজল আরেফিন অমির একটি ওয়েব ফিল্মে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

ওয়েব ফিল্মটির নাম ‘অসময়’। প্রথমবারের মতো সিনেমা বানাতে যাচ্ছেন নির্মাতা অমি। তিনি বলেন, ২০১৯ সালে তাসনিয়া ফারিণ আমার ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে মাত্র চারটি দৃশ্যে অভিনয় করেন। তারপর ‘ব্যাচেলর ট্রিপ’, ‘আপন’সহ কিছু কাজ হয়েছে আমাদের। এখন ২০২৩। আমার প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ।

ফারিণ সম্পর্কে এই নির্মাতা বলেন, আমি তার বেড়ে ওঠা দেখে সত্যিই মুগ্ধ হই। তার জন্য অনেক শুভকামনা। আমার বিশ্বাস, ‘অসময়’ ওয়েবে দেখতে পাবেন ফারিণ কতটা পরিণত এবং ধারালো অভিনেত্রী হয়েছেন।

ফারিণ বলেন, এ সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। তার সঙ্গে ‘অসময়’ নিয়ে কথা হয়েছে। বাকিটা এখনই বলতে চাই না।

গত মাসের ১১ তারিখ দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদকে বিয়ে করেন ফারিণ। এরপর হানিমুনে উড়াল দেন মালদ্বীপে। সেখান থেকে দেশে ফিরে শুটিংয়ের কাজে চলে যান অস্ট্রেলিয়া।

শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’র শুটিং সেরে দেশে ফিরেছেন সম্প্রতি। এতে ফারিণের বিপরীতে অভিনয় করেছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান।

Advertisement

তাসনিয়া ফারিণ অসময় কাজল আরেফিন অমি

Advertisement

আরও পড়ুন

হেঁটে যাওয়ার পথে বোতল তুলে নিলেন জয়া, প্রশংসায় নেটিজেনরা

হেঁটে যাওয়ার পথে বোতল তুলে নিলেন জয়া, প্রশংসায় নেটিজেনরা

উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

দিলজিতের কনসার্টে গান গাওয়া নিয়ে আপত্তি গুজরাট প্রশাসনের

দিলজিতের কনসার্টে গান গাওয়া নিয়ে আপত্তি গুজরাট প্রশাসনের

‘ভালো মানুষ বেশি দিন বাঁচে না’, স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় জয়

‘ভালো মানুষ বেশি দিন বাঁচে না’, স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম