Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ে করলেন ‘শিসকন্যা’ অবন্তি

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ এএম

বিয়ে করলেন ‘শিসকন্যা’ অবন্তি

Advertisement

ভারতের জনপ্রিয় সংগীতানুষ্ঠান ‘সারেগামাপা’র অন্যতম প্রতিযোগী ছিলেন বাংলাদেশের মেয়ে অবন্তি সিঁথি। সুরেলা কণ্ঠের পাশাপাশি শিস বাজিয়ে সুর তুলে মুগ্ধ করেছিলেন গানপ্রেমীদের। অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন এই ‘শিসকন্যা’, পাত্র লন্ডনপ্রবাসী।

হঠাৎ করেই বিয়ের ঘোষণা দেন অবন্তি। শুক্রবার তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ঢাকার মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অবন্তির কাছের মানুষ এবং দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, অবন্তির স্বামী অমিত দে একজন লন্ডনপ্রবাসী। সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। তার পৈতৃক বাড়ি সিলেট। গত ১৩ বছর ধরে তিনি লন্ডনে বসবাস করছেন। গানচর্চারও শখ আছে তার। খুব ভালো কি–বোর্ড ও পিয়ানো বাজাতে পারেন অমিত। আর এই সুরের সূত্রেই অমিত-অবন্তির পরিচয়, অবশেষে পরিণয়।

২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায় নাম লেখান অবন্তি। কিন্তু সেবার খুব বেশি সফলতা পাননি। পরে ২০১২ সালে ফের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নেন তিনি।

আরও পড়ুন: গান গাইতে গাইতে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক

অবশ্য অবন্তির পরিচিতি বাড়তে থাকে ভারতের একটি টেলিভিশন চ্যানেলের গানবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে। সেখানে শিস বাজিয়ে গানের সুর তুলে রীতিমতো ভাইরাল হয়ে যান সিঁথি। পরে খালি গলায় কুমার বিশ্বজিতের ‘যেখানে সীমান্ত তোমার’ গানটির মাধ্যমে সবার নজর কাড়েন শিসকন্যা। তা ছাড়া গান গাইতে গাইতে ফয়েল পেপার, ধাতব মুদ্রা আর প্লাস্টিকের দুটি কাপকে বাদ্যযন্ত্র বানিয়ে বাজানোর মাধ্যমে আলাদা করে নজর কাড়েন। ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘উনিশ ২০’ ওয়েব ফিল্মে অবন্তির গাওয়া ‘রূপকথার জগতে’ ও ‘পাখি পাখি মন’ গান দুটি তার পরিচিতি আরও বাড়িয়ে দিয়েছে।

Advertisement

অবন্তি সিঁথি গান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম