Logo
Logo
×

Advertisement

বিনোদন

ওমরাহ পালনে সৌদি আরবে শাকিব খান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৬:৫৬ পিএম

ওমরাহ পালনে সৌদি আরবে শাকিব খান

Advertisement

ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। 

মঙ্গলবার দুপুরে একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। 

ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে এই নায়কের। ঢাকায় ফিরে তিনি অনন্য মামুন পরিচালিত প্রথম প্যান ইন্ডিয়ান ‘দরদ’ সিনেমা ডাবিংয়ে অংশ নিতে ভারতে যাবেন। 

সেখান থেকে ফিরে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং করবেন। ইতোমধ্যে সিনেমাটির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ হয়েছে। জানুয়ারির শেষে আমেরিকায় যাবেন শাকিব খান।

গেল বছর শাকিব খান দুটি সিনেমায় অভিনয় করে আলোচনায় ছিলেন। একটি তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’। অন্যটি হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। 

Advertisement

ওমরাহ পালন সৌদি আরব শাকিব খান

Advertisement

আরও পড়ুন

নতুন অধ্যায় শুরু করলেন মিথিলা

নতুন অধ্যায় শুরু করলেন মিথিলা

বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

৩২ বছর পর কেন ঐশ্বরিয়াকে নিয়ে এত উন্মাদনা?

৩২ বছর পর কেন ঐশ্বরিয়াকে নিয়ে এত উন্মাদনা?

জাহিদ হাসানকে ‘বাবা’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর

জাহিদ হাসানকে ‘বাবা’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম