Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

চুল নিয়ে চুলোচুলি বলিউড কিংবদন্তির বাড়িতে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম

চুল নিয়ে চুলোচুলি বলিউড কিংবদন্তির বাড়িতে

Advertisement

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে চুল নিয়ে চুলোচুলি কারবার। অমিতাভের বাড়ির মেয়েরা চুল কেটে ছোট করলে খুব বিরক্ত হতেন। 

সম্প্রতি তার নাতনি নভ্যা নন্দা বলেছেন- মেয়ে হোক বা নাতনি, বাড়ির মেয়েরা চুল কাটতে চাইলে বারণ করতেন অমিতাভ। চুল কেটে ছোট করার কারণে মেয়ে শ্বেতাকে বকাও দিয়েছিলেন অভিনেতা। 

শ্বেতা বলেন, ছোট থেকেই ছোট চুল রাখতে ভালোবাসতাম। নভ্যা বলেন, হ্যাঁ দাদুর এটা পছন্দ ছিল না। শ্বেতা পাল্টা বলেন, হ্যাঁ উনি এমনটি মোটেও পছন্দ করতেন না। নাতনির দাবি, আমি যখন চুল কাটতাম উনি রেগে যেতেন। বলতেন, কেন করলে এটা? উনি এটা ঘৃণা করেন। মেয়েদের লম্বা চুল তার পছন্দ। 

তাদের কথোপকথনে এটা পরিষ্কার যে অমিতাভ বচ্চনের বাড়িতে চুল নিয়ে চুলোচুলি কারবার। একদিন তো অভিষেক তার মায়ের মাথা থেকে চুল টেনে ছিঁড়ে ফেলেছিলেন। এ প্রসঙ্গে শ্বেতা বলেন, ছিঁড়ে ফেলেনি বরং কেটে দিয়েছিল। 

শ্বেতা বলেন, সেদিন মা-বাবা বাড়ি ছিলেন না। একদিন দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। ওর হাতে কোথা থেকে একটা কাঁচি চলে এলো, সেটা দিয়ে সে আমার মাথার মাঝখান থেকে চুলটা কেটে দেয়। 

Advertisement

চুল নিয়ে চুলোচুলি বলিউড কিংবদন্তি বাড়ি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম